শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » পরকীয়া প্রতিরোধে কঠোর আইন চায় ভুক্তভোগী স্বামী
প্রথম পাতা » ময়মনসিংহ » পরকীয়া প্রতিরোধে কঠোর আইন চায় ভুক্তভোগী স্বামী
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরকীয়া প্রতিরোধে কঠোর আইন চায় ভুক্তভোগী স্বামী

--- উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি :: স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে বিচার এবং পরকীয়া প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইন প্রণয়নের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী স্বামী। এ সময় তিনি স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করতে গিয়ে মারধর, হত্যার হুমকি ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ১ নম্বর সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামের বাসিন্দা সাগর আহমেদ। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বসবাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর আহমেদ জানান, ২০১৮ সালে পারিবারিকভাবে পাশ্ববর্তী এলাকার মিতু আক্তারের সঙ্গে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে বর্তমানে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর তিনি নিজের উপার্জিত অর্থ ব্যয় করে স্ত্রীকে ডিগ্রি পাশ করান।
তিনি বলেন, বিয়ের পর আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হলে সংসারের প্রয়োজনে স্ত্রীর চাকরির ব্যবস্থা করি। তার পছন্দ অনুযায়ী আম্বালা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট অফিসার হিসেবে চাকরি নেয়। কিন্তু ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় একই প্রতিষ্ঠানের সহকর্মী রিয়াদ হোসেনের সঙ্গে তার অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
ভুক্তভোগী স্বামীর অভিযোগ, বিষয়টি জানাজানি হলে তিনি প্রতিবাদ করলে উল্টো তাকে মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে তার স্ত্রী তার কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে প্রতিবাদ জানালে স্ত্রী তার লোকজন নিয়ে তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন সাগর আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পরকীয়ার বিষয়টি জানার পর তিনি আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজার মিল্টনকে অবগত করেন। তবে অভিযোগ আমলে নেওয়ার পরিবর্তে ম্যানেজার মিল্টন লোকজন নিয়ে তাকে মারধর করেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির কাছে দুই দফা লিখিত অভিযোগ দিলেও কোনো সহযোগিতা পাননি। বরং অভিযোগ করার জেরে বিভিন্ন নম্বর থেকে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
সাগর আহমেদ বলেন, আমাকে মারধর করা হয়েছে, আমার তিন বছরের সন্তানকে রেখে তারা যে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, তার উপযুক্ত বিচার চাই। পরকীয়ার প্রতিবাদ করতে গিয়ে আমি বর্তমানে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।
তিনি আরও বলেন, সমাজে তার মতো অসংখ্য মানুষ পরকীয়াজনিত নির্যাতনের শিকার হলেও সামাজিক সম্মানের ভয়ে মুখ খুলতে পারেন না। এ অবস্থায় নারী-পুরুষ নির্বিশেষে পরকীয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে একটি সুনির্দিষ্ট ও কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি।
এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান ভুক্তভোগী স্বামী।
সংবাদ সম্মেলন শেষে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর তিন বছর বয়সী ছেলে সন্তান, ছোট ভাই সজীব ইসলাম, প্রতিবেশী রাসেল আহমেদ, মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)