শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » জোরারগঞ্জে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » জোরারগঞ্জে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
শনিবার ● ৮ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জোরারগঞ্জে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের জোরারগঞ্জে আল আকসা জামে মসজিদের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড়স্থ আল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ঈমন।
ধর্মীয় আলোচনা পেশ করেন ছুঁটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদি, মধ্যম সোনাপাহাড় হাবিবুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা ইয়াছিন আরাফাত, নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা আলী হাসান, চৌধুরী হাট জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন, বিএসআরএম গেইট হাজী গণি আহমেদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইরফান উদ্দিন।

মাহফিল কমিটির সদস্যরা হলেন, দিদারুল আলম, গোলাম রাব্বানী, মোঃ মোস্তফা, মোঃ আনোয়ার, জহুরুল হক, নিজাম উদ্দিন, নুরুল আবছার, আহমেদ সোবহান।

উল্লেখ্য, স্থানীয় বাসিন্দা মরহুম ফতেহ আলীর ওয়ারীসগণ আল আকসা জামে মসজিদের জন্য জায়গা ওয়াকফ করে দেন। মসজিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিকের অনুদান ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে গৃহীত অনুদান নিয়ে ২০২১সালের ১৯ ফেব্রুয়ারী আল আকসা জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন হয়ে আইয়ুব খান দুলালের তত্ত্বাবধানে ২০২২ সালের ১৮ মার্চ কাজ শেষ হয়।

মসজিদের মোতোয়ালি গোলাম রব্বানী বলেন, মুসল্লীদের স্থান সংকুলান না হওয়ায় বর্তমানে দ্বোতলা ভবনের কাজ চলমান রয়েছে। সেক্ষেত্রে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সহযোগিতা কামনা করেন সেই সাথে বিএসআরএম গেইট থেকে আরফান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই সড়কের সংস্কার ও মসজিদ প্রাঙ্গণে ড্রেনেজ ব্যবস্থা (পয়ঃনিস্কাশন ব্যবস্থা) নেওয়া দরকার বলে জানান।

বারইয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী’র আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)