শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রথম পাতা » ঝালকাঠি » মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

--- গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মায়ের মোবাইল ফোন ও টিভি আসক্তির মাঝে নজরদারির অভাবে সাফওয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাবঘর এলাকায়।

নিহত সাফওয়ান ওই গ্রামের কাভার্ডভ্যানচালক মানিক সিকদারের ছেলে।

শিশুটির বাবা জানান, তিনি বিকেলে কাজে বের হলে সাফওয়ান ঘরে খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা সৌর বিদ্যুতের তার শিশুটির গলায় পেঁচিয়ে গেলে শ্বাসরোধ হয়ে সে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘরে থাকা ব্যাটারিবিহীন সৌর বিদ্যুতের তার শিশুটির গলায় ফাঁস আটকে মৃত্যু হয়। এ সময় শিশুটির মা মোবাইল ফোন ও টেলিভিশনে ব্যস্ত ছিলেন। শিশুটির বোনও তার পাশে থাকলেও কিছু বুঝতে পারেনি।

পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে উঠেছে শিশুদের প্রতি অভিভাবকদের আরো সতর্ক হওয়ার আহ্বান।

ঝালকাঠিতে মোটরসাইকেল ও পরিবহন সংঘর্ষে যুবদল নেতাসহ নিহত ২

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি :: ঝালকাঠি শহরের ব্র্যাক মোড়ের পূর্ব পাশে বাপ্পি ভিলার সামনে মোটরসাইকেল ও যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে দুইজন বিএনপি ও যুবদল নেতা নিহত হয়েছেন।

নিহতরা হলেন মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাদল এবং মঠবাড়িয়া পৌর বিএনপির ২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খান মঞ্জু।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল থেকে মোটরসাইকেলে মঠবাড়িয়া ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি বাস ওভারটেকের সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিজান খান মঞ্জু নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাদলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধিন। দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।

ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ঝালকাঠি :: ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, টিটিসি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর যৌথ আয়োজনে বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা এবং অধিকার নিশ্চিৎ করার লক্ষ্যে দিনব্যাপী জাতীয় প্রবাসী মেলা এবং দক্ষ কারিগরদের জন্য চাকুরি মেলার আয়োজন করা হয়। এ জেলার দক্ষ বেকার যুবক-যুবতীদের জন্য আয়োজিত চাকুরী মেলায় এ অঞ্চলের ২০ টি প্রতিষ্ঠান অংশ নেয়।

অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মাদ শামীম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপ-পরিচালক আহসান হাবিব, পুলিশ পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে অভিবাসন প্রত্যাশীদের জন্য অধিকার সংরক্ষণ বিষয়ে বক্তৃতা দিযেছেন বিভিন্ন প্রতিষ্ঠান মালিক, প্রশিক্ষিত শিক্ষার্থীসহ অনেকে।

জেলা প্রশাসক মমিন উদ্দিন আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মু্ল অনুষ্ঠান উদ্বোধন, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা, সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসী পরিবারের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেয়া এবং প্রবাসী ও চাকুরি মেলার স্টল পরিদর্শন করেন।





ঝালকাঠি এর আরও খবর

গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)