শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফেনী কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি তহিদুল ও সম্পাদক মাঈন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফেনী কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি তহিদুল ও সম্পাদক মাঈন
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেনী কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি তহিদুল ও সম্পাদক মাঈন

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিসস্থ সমিতির স্থায়ী কার্যালয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
সমিতির ১৫২ জন সদস্য ভোটারের মধ্যে ১৪৮ টি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে যেখানে ৬ টি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে হাজী তহিদুল হক কোম্পানি ছাতা প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন বেলাল
চেয়ার প্রতীক নিয়ে পেয়েছে ৬৮ ভোট।

সহ-সভাপতি পদে হারিকেন প্রতীকের প্রার্থী শহিদ উল্যাহ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের প্রার্থী জহুরুল হক কোম্পানি পেয়েছে ৫৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে গোলাপফুল প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মাঈন উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছে ৫২ ভোট।

কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন : আরাফাত হোসেন (হরিণ), জহিরুল আলম (মোরগ), শওকত আলী (মোবাইল) প্রতীক।

ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির (রেজিঃ নং- ৫৮৩৮, সংশোধিত রেজিঃ নং- ৬৯/০৭) ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাস, সহকারী সমবায় কর্মকর্তা আবু বাহার ও সংগঠনের প্রতিনিধি অমলেন্দু বাবু।

নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন ভিপি, বর্তমান মেয়র রেজাউল করিম খোকন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।

নির্বাচনে সার্বিক নিরাপত্তার স্বার্থে জোরারগঞ্জ থানার এএসআই তরুণ এর নেতৃত্বে একটি টিম নিয়োজিত ছিলো।

প্রসঙ্গত, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতি ১৯৭৬ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ৩ বছর মেয়াদি কমিটি গঠন করে আসছে। ২৯ নভেম্বর ২০২২ তারিখে উক্ত কমিটির মেয়াদকাল শেষ হওয়ায় ২৬ নভেম্বর (শনিবার) চতুর্থতম নির্বাচন অনুষ্ঠিত হয়।





আর্কাইভ