শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে আহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে আহত
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে আহত

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার আবুল বাশারের ওপর হামলা ও মারধর করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। এসময় স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বুধবার বিকেলে উচাখিলা স্কুল এন্ড কলেজের সামনে ওই ঘটনাটি ঘটে।
ঘটনার সময় পাশে থাকা অত্র ইউনিয়ন পরিষদের মেম্বার মাসুদ রানা মোবাইল ফোনে জানান, ইউপি চেয়ারম্যানের বাড়ির কাছের কিছু লোকজন হঠাৎ করে ইউপি সদস্য আবুল বাশারের উপর লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালিয়ে মারপিট করে আহত করে চলে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। শরীরে বড় ধরনের কাটাছেঁড়ার জখম না থাকলেও লাঠিসোটা দিয়ে মারপিট করায় শরীরের নানা জায়গায় আঘাত রয়েছে।
নিজের পরিষদের মেম্বারকে দুর্বৃত্তরা মারধর করা সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, বুধবার দুপুরে তিনি মেম্বারদের নিয়ে পরিষদদে বসা ছিলাম। এসময় মেম্বারদের নিয়ে এসএসসি ফলাফলের মিষ্টিও খাওয়া হয়। কিছুক্ষণ পর আবুল বাশার মেম্বার এবং মাসুদ মেম্বার পরিষদ থেকে বের হয়ে যায়। একটু পরে খবর আসে বাশার মেম্বারকে ৪ থেকে ৫ জন ছেলে স্কুল গেটের সামনে মারধর করেছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞেস করলে ছেলেদেরকে কেউ চিনতে পারেনি বলে জানায়। পরে আহত ইউপি সদস্যকে চিকিৎসার ব্যবস্থা নিতে বলি।
হামলার সময় সাথে থাকা মেম্বার মাসুদ রানা বলেছে হামলাকারীরা চেয়ারম্যান এর বাড়ির কাছের লোক এমন বিষয় জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এগুলো সবই মিথ্যা এবং পরিকল্পিত কথা। তারপরও যদি এমন কেউ চিহ্নিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গত ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ইউপি নারী সদস্য রোকসানা লাঞ্ছিত ও মারধরের শিকার হন। এ ঘটনার প্রায় ছয়দিন পর আরেকজন ইউপি সদস্য মারধরের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ইউপি সদস্যের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোনার কয়েন দিয়ে প্রতারণা চক্রের দুই সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এঘটনায় মঙ্গলবার প্রতারকদের নামে কামরুল হাসান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলো মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারী গ্রামের মৃত আলম শেখের পুত্র আজাদ শেখ (৩২) ও গজারিয়া গ্রামের আলা মিয়া শেখের পুত্র রবিউল শেখ (৩২)।
জানা যায়, উপজেলার সোহাগি ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র কামরুল হাসান (৩৫) এর কাপড়ের দোকানে আমির নামের এক ব্যক্তি লুঙ্গি কিনতে যায়। এসময় ব্যবসায়ীকে জানায় সে সিমেন্টের খালি বস্তা কিনে এবং তার ভাই রাজমিস্ত্রীর কাজ করে।
তার ভাই ঈশ্বরগঞ্জে এক হিন্দু বাড়িতে কাজ করার সময় মাটির নিচ থেকে ৬শ ৭০টি সোনার কয়েন পেয়েছে। যা প্রতিটি কয়েনের মূল্য ৪হাজার টাকা আপনি নিলে আমরা ১হাজার টাকা করে বিক্রি করে দিবো। এ সময় প্রতারক চক্র ব্যাবসায়ীকে কিছু কয়েন দেখায়। কয়েন দেখে ব্যাবসায়ী লোভে পরে যান। এসুযোগে প্রতারক চক্র ৬শ কয়েনের মূল্য বাবদ ৬ লক্ষ টাকা দাম নির্ধারন করে। পরে ১ফেব্রুয়ারী ধৃত আসামি সহ আরো ২/৩জন মিলে সোহাগি বড় মসজিদের সামনে থেকে ব্যবসায়ীর কাছ থেকে ৩লক্ষ টাকা নিয়ে যায়। পরে কয়েন দিয়ে বাকী টাকা নিয়ে যাবে বলে চলে যায়।
৭ ফেব্রুয়ারি প্রতারক চক্র কয়েন দিয়ে টাকা নিতে এলে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকদের নিয়ে আজাদ শেখ ও রবিউল শেখকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ধৃত আসামিদের কাছ থেকে ৩শ সোনার নকল কয়েন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)