শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ইভটিজিং’র প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হাতে মারধরের শিকার এক ছাত্র
প্রথম পাতা » চট্টগ্রাম » ইভটিজিং’র প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হাতে মারধরের শিকার এক ছাত্র
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইভটিজিং’র প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হাতে মারধরের শিকার এক ছাত্র

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: প্রায় প্রতিদিন পথেঘাটে বসে কলেজের নারী শিক্ষার্থীদের সাথে ইভটিজিং করে আসছিল একদল কিশোর গ্যাং। এই ঘটনার প্রত্যক্ষদর্শী এক কলেজ শিক্ষার্থী প্রতিবাদ করতে গেলে সংঘবদ্ধ কিশোর গ্যাং প্রতিবাদকারী শিক্ষার্থী মোহাম্মদ আবু সাঈদকে দৌঁড়িয়ে ধরে মারধর করে ছেড়েছে। এই ঘটনাটি ঘটেছে রাউজান হলদিয়া ইউনিয়নে ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি বুধবার ঘটনাটি সিসি ক্যামরায় ধরা পড়া ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ্যাকশনে নামে স্থানীয় চেয়ারম্যানসহ রাউজানের সচেতন ছাত্রদের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্যরা। তারা বিষয়টি রাউজান থানাকে অবহিত করে। লিখিত অভিযোগ দেয় থানায়। জানা যায় পুলিশ ফুটেজ দেখে কয়েকজনকে গতকাল গ্রেফতার করে। ছড়িয়ে পড়া ফুটেছে দেখা যায় সংঘবদ্ধ কিশোর গ্যাং এর ধাওয়ায় কাঁধে ব্যাগসহ কলেজ ড্রেস পরিহিত এক ছাত্র দৌঁড়ছে। একসময় থাকে ধরে পিটাচ্ছে তারা। পরে অসহায় অবস্থায় ছেঁড়া সার্ট নিয়ে সে কলেজের দিকে যাচ্ছে। জানা যায় ঘটনার সময় এমন ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। কিশোর গ্যাং এর আক্রমনের শিকার শিক্ষার্থী আবু সাঈদ হলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের মোহন তালুকদার বাড়ির মো. ইউনুস মিয়ার ছেলে ও এয়াছিন শাহ কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। এই ছাত্রের অভিযোগ বহিরাগত বখাটেরা আমীরহাট ও আশে পাশের রাস্তায় দাঁড়িয়ে প্রায় সময় কলেজ এর নারী শিক্ষার্থীদের ইভটিজিং করত। ঘটনার দিন এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করতে দেখে কয়েকজন সহপাঠি মিলে প্রতিবাদ করছিলাম। এই ঘটনায় কিশোর গ্যাংটি দ্রুত সংঘটিত হয়ে আমাদের ধরতে দৌঁড়ায়। অন্যরা পালিয়ে গেলেও আমাকে ধরে তারা মারধর করে। এই ছাত্রের অভিযোগ তারা সকলেই কিশোর গ্যাং এর সদস্য, কেউ ছাত্র নয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘যে ছাত্রকে পিটানো হয়েছে, সে ভালো ছেলে। ইভটিজিং’র প্রতিবাদ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে একদল ছেলে তাকে মারধর করেছে। আমরা আক্রমনকারীদের সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করতে থানা পুলিশকে ডাটা দিচ্ছি। পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন ‘কিশোর গ্যাং এইা ঘটনাটি সংঘঠিত করেছে বলে জানতে পেরেছি। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের সনাক্ত করে ব্যবস্থা নেব।





আর্কাইভ