শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » গুনীজন » অবসরপ্রাপ্ত মেজর সুরঞ্জন দাশ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন : মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাশ
প্রথম পাতা » গুনীজন » অবসরপ্রাপ্ত মেজর সুরঞ্জন দাশ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন : মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাশ
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবসরপ্রাপ্ত মেজর সুরঞ্জন দাশ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন : মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাশ

ছবি : সংবাদ সংক্রান্ত উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: মেজর (অবঃ) সুরঞ্জন দাশ এক স্মরণীয় ও বরণীয় ব্যক্তিত্ব ছিলেন। ছাত্র জীবনে তিনি মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের অবতীর্ণ হয়ে শত্রু সেনাদের ধ্বংস করে এদেশের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করে ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী করে বিভিন্ন ক্ষেত্রে মেধার অনবদ্য স্বাক্ষর রেখেছেন। সেনাবাহিনী থেকে অবসরে চলে যাওয়ার পরও দেশ গড়তে ভূমিকা রাখেন। তাঁর অন্যতম কীর্তি গুলোর মধ্যে অন্যতম কীর্তিনারায়ণ কলেজ। তিনি সারাজীবন গণমানুষের ভাগ্য উন্নয়নে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন।তিনি গত ২২ ফেব্যুয়ারী বুধবার মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি পুরুষ, কীর্তিনারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা, অধুনালুপ্ত দৈনিক মাতৃভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সমাজসেবক, নবীগঞ্জের কৃতি সন্তান প্রয়াত মেজর (অবঃ) সুরঞ্জন দাশ ও তাঁর সহধর্মিণী কীর্তিনারায়ণ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত সুপর্ণা দাশ’র প্রয়াণে আয়োজিতস্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাশ উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরও বলেন- স্ত্রীর সহযোগিতা ছাড়া কোন পুরুষ প্রতিষ্ঠিত হওয়া কঠিন। তাঁর সহধর্মিণী সুপর্ণা দাশ ছিলেন একজন মহীয়সী নারী যিনি মেজর (অবঃ) সুরঞ্জন দাশের পাশে থেকে শুধু সাংসারিক সমৃদ্ধি নয়, সামাজিক কর্মকান্ড পরিচালনায় আন্তরিক সহযোগিতা করতেন। কলেজের গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অবঃ) আবদুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজুর সঞ্চালনায় সভার শুরুতে কলেজের ছাত্রীদের দ্বারা জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবাহ উদ্দীন সিরাজ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাসিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ, আওয়ামী লীগ নেতা বিধান কৃষ্ণ দাশ সরকার, আওয়ামী লীগ নেত্রী ডাক্তার নাজরা চৌধুরী, হাজী আঞ্জব আলী হাইস্কুলের প্রতিষ্ঠাতা আনোয়ার আলী, ১নং ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ, স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিটু দাশ। পরিবারের পক্ষ থেকে স্মৃতি চারণ করেন মেজর (অব:) সুরঞ্জন দাশের জ্যেষ্ঠ সন্তান ডাক্তার শর্মিষ্ঠা দাশ, ব্যারিষ্ঠার শাওন দাশ, ভাতিজা কাজল দাশ।

এসময় লে. কর্নেল (অবঃ) রোকেয়া রহমান, মিসেস মিজবাহ উদ্দীন সিরাজ, কলেজের দাতা সদস্য কিরন দাশ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক কোকিল দাশ আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাশ, দিনাজপুর কলেজের অধ্যক্ষ অনুজ রায়, হাজী আঞ্জব আলী হাইস্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু, বিবিয়ানা কলেজের প্রধান শিক্ষক কানু সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি হরিপদ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, বীর মুক্তিযোদ্ধা কৃপেশ দাশ, এডভোকেট সুমি রব, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম দাশ, সহ-সভাপতি রানু দাশ, গভর্নিং বডির সদস্য মাজু মিয়া, গোপীকা রঞ্জন দাশ, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো রুবেল মিয়া, শিক্ষক অশেষ দাশ, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মাহবুব বাশার প্রমুখ উপস্থিত ছিলেন ।





গুনীজন এর আরও খবর

দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)