শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টে পৌরসভা ১নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টে পৌরসভা ১নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টে পৌরসভা ১নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৩য় আসরে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা ১নং ওয়ার্ড ফুটবল দল। শিমুলতলা-টুকেরকান্দি ফুটবল গ্রাউন্ডে সোমবার (২০ মার্চ) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ‘সাথী স্পোটিং ক্লাব কাশিমপুর’কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ম্যাচের একমাত্র গোলদাতা চ্যাম্পিয়ন দলের স্ট্রাইকার রাসেল আহমদ।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে নগদ ১ লক্ষ টাকা ও প্রবাসী চত্বরের আদলে নির্মিত একটি ট্রপি এবং রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা ও একটি ট্রপি পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা।

উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সহ সভাপতি কামরুল হাসান, প্রবাসী হেলাল আহমদ, সিরাজুল ইসলাম, দুলাল আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি পরতাব আলী, বর্তমান কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী।

বিশ্বনাথে ওয়াশ ব্লক কাজের উদ্বোধন করলেন এমপি মোকাব্বির

বিশ্বনাথ :: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে হাওরাঞ্চলে টেকসই পানি সরবরাহ স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন-২০২২-২০২৩ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নের মাছুখালি বাজারে ওয়াশ ব্লক কাজের উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি ওই কাজের উদ্বোধন করেন এবং এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন।

বক্তব্যে মোকাব্বির খান বলেন, ‘এই মাছুখালি বাজার এবং এই এলাকার উন্নয়নের জন্যে আমার কাছে অনেক দাবি-দাওয়া এসেছে। আমি সেগুলো বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দাবিগুলো পূরণের চেষ্টা করব। পাশাপাশি, মাছুখালি বাজারের উন্নয়নের জন্যে আমি তিন লক্ষ টাকা বরাদ্দ দেব।’

মাছুখালি বাজার পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক রহমত আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক শওকত আলী।

শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ক্বারী রুবেল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী জামিল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল ভূইয়া, স্থানীয় ওয়ার্ড সদস্য হাজী জালাল উদ্দিন, সংগঠক ডা. বিভাংশু গুণ বিভু, মাছুখালি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেবুল উদ্দিন, জাহির আলী, নিজাম উদ্দিন, ফয়েজ উদ্দিন, আবদুল হামিদ হামদু, রফিক আলী, ফয়সল আহমদ প্রমুখ।

বিশ্বনাথে আর এ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে আর এ ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার দশঘর ইউনিয়নের মাছুখালি বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর সভাপতিত্বে সংগঠক ডা. বিভাংশু গুণ বিভুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, প্রাক্তন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এমএ কুদ্দুছ চৌধুরী।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলী আশরাফ ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. ফরিদ আহমদ।

ক্যাম্পের স্পন্সর করেন যুক্তরাজ্য প্রবাসী মো. ফারুক মিয়া, আবদুল ওয়াদুদ, মোহাম্মদ তৈয়ব আলী চৌধুরী।





খেলা এর আরও খবর

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)