মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশ কোন অঙ্গরাজ্য নয় : মোমিন মেহেদী
বাংলাদেশ কোন অঙ্গরাজ্য নয় : মোমিন মেহেদী
সংবাদ বিজ্ঞপ্তি :: মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের বিমান বন্দর ব্যবহারের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ কোন অঙ্গরাজ্য নয়; অতএব ভারতে বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব প্রত্যাহার করুন। তা না হলে সারাদেশে স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো।
২১ মার্চ সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নির্মম বাস্তবতা এই যে, জাতির সামনে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-গুম আর অন্ধকারের রাজনৈতিক মহড়া চলছে, এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্য কেবল স্বাধীনতার চেুনাধারীদেরকে কঠিনভাবে ব্যথিত করেছে। দেশের এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উচিৎ দ্রব্যমূল্য কমানোর জন্য পরিকল্পিত পদক্ষেপ নেয়া।





তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি
বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান
সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন