শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নতুন ঘর পাবে আরও ৬১ পরিবার
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নতুন ঘর পাবে আরও ৬১ পরিবার
মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে নতুন ঘর পাবে আরও ৬১ পরিবার

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আরও ৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে তাদের স্বপ্নের ঠিকানা নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ তিনি জানান, সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে বুধবার সকালে উপজেলার ৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের চাবী ও দলিল বুঝিয়ে দেওয়া হবে। সুবিধা ভোগীদের নতুন বাড়ীতে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে। ইতিপূর্বে উল্লেখিত উপজেলায় ২২৬টি পাকা ঘর ভূমি ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্ম মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিন উপকারভোগীদের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ত দলিল ও নামজারীর খতিয়ানও হস্তান্তর করা হবে। প্রেস ব্রিফিং শেষে নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে নিয়ে বিভিন্ন নতুন আশ্রয়ণ প্রকল্পের বাড়ি ঘর পরিদর্শন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)