সোমবার ● ২৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঢাকা » দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে স্বাধীনতার চেতনা চর্চার দাবিসহ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুনধারার
দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে স্বাধীনতার চেতনা চর্চার দাবিসহ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুনধারার
সরকারের মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি-আমলাসহ সর্বস্তরের মানুষদের সমন্বিত চেষ্টায় দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে স্বাধীনতার চেতনা চর্চার দাবিসহ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সারাদেশে সাংগঠনিকভাবে দিনটি পালন করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। মোমিন মেহেদী শ্রদ্ধা অপর্ণের পর গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, স্বাধীনতার এই মাসে, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধিকারীরা ধর্ম-মানবতাবিরোধী। এই ধর্ম-মানবতাবিরোধীদের বিরুদ্ধে-দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়েছে সরকার। কারণ সরকারের ভেতর লুকিয়ে আছে স্বাধীনতা বিরোধী দুর্নীতিবাজ-জঙ্গী ও জামায়াত চক্র।
২৬ মার্চ সকাল ১০ টায় জাতীয় স্মৃতিসৌধে এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ভোলা জেলা এনডিবির সমন্বয়ক শাহ আলম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।





ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ