শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-১
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-১

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ২১ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ১০ বোতল হুইস্কি ও ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা সহ একজনকে আটক করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধীনস্থ “বি” কোম্পানি অলিনগর (বিওপি) ক্যাম্পের সদস্যরা। আটককৃত আসামি সাইফুল ইসলাম (৩৩), করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার মৃত আহসান উল্লাহ’র পুত্র।

অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারোটা দিকে অলিনগর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অলিনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/২-আরবি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় মাদক দ্রব্য নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ২১ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ১০ বোতল হুইস্কি ও ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা সহ বাংলাদেশী নাগরিক সাইফুল ইসলাম’কে আটক করা হয়।

আটককৃত আসামির কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সিজার মূল্য ৩১ হাজার ৫’শত টাকা।
এবিষয়ে সিজার প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃত আসামীর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা (নং-০২) দায়ের করে উল্লেখিত থানায় সোপর্দ করা হয়েছে।

বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

মিরসরাই :: বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ১৫ রমজান বিকেলে উপজেলার মীরসরাই থানাধীন মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের এডমিন-মডারেটর প্যানেল ও কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এবং বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের আয়োজনে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল্লাহ দিদার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মিঠাছরা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা দীন মোহাম্মদ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিঠাছরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারি আতাউল্লাহ।
উক্ত ইফতার মাহফিলে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ব্যাচম্যাট উপস্থিত ছিলেন। এসময় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ২৫ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে রমজানের শেষের দিকে ইফতার মাহফিলের মধ্য দিয়ে উক্ত ব্যাচের কার্যক্রম সূচনা হয়ে ক্রমান্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গ্রুপের সৃষ্টি করে সহপাঠী বন্ধুদেরকে চিহ্নিত করে ইনভাইট দিয়ে বিভিন্ন স্কুলের সহপাঠীদেরকে নিয়ে ছোট ছোট পোগ্রামের আয়োজন করে সংগঠিত করে ফটো কন্টেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐসময় বন্ধুত্বের বন্ধন মীরসরাই’র সদস্যদের পক্ষ থেকে সিলেটের বন্যা দুর্গত মানুষের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। তারপর একই বছরের ৯ সেপ্টেম্বর মহামায়া লেক এলাকায় ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয় যেখানে এসএসসি ও দাখিল-২০০২ ব্যাচ মিরসরাই উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসা সহ মোট ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচ শতাধিক ব্যাচম্যাট অংশ গ্রহণ করে। তার পরবর্তী সময়ে ছোট ছোট পোগ্রাম এবং সর্বশেষ চলতি বছরের ১৭ মার্চ (শুক্রবার) সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সী-বিচ এলাকায় সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করা হয়। বর্তমানে “বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২” ফেসবুক গ্রুপে ৬২৮ জন সদস্য রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)