শিরোনাম:
●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিস্তৃর্ণ মাঠ এখন সবুজের সমারোহ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ সবুজই বলে দেয় গ্রাম বাংলার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা ইরি বোরো ধান চাষের মাঠ। শেষ মুহূর্তে সব কিছু ঠিক থাকলে কৃষকরা বাম্পার ফলনের বুকভরা আশা করছেন।
জানা যায়, চলতি বছরে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৯১০০ হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮০টি, বিএডিসি ১১টি, বিদ্যুৎ চালিত ব্যক্তিগত ১৯৮টি, ডিজেল চালিত অগভীর ৯৫০টি, বিদ্যুৎ চালিত অগভীর ৪৯৩টি, নদী থেকে এলএলপি বিদ্যুৎ চালিত ৫টি নলকূপের মাধ্যমে ইরি বোরো ধানের আবাদে সেচ প্রদান করা হচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা রোপণ, নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় উপজেলায় চলতি মৌসুমে ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর সঠিক সময়ে কৃষকদের প্রণোদনার বীজ ও সার দেওয়ার কারণে চাষীরা কিছুটা আগেই ধান লাগানো শেষ করেছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও মোছাঃ উম্মে সালমা বেগম জানান, উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজজামান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রার অধিক জমিতে ধান চাষ হয়েছে। ইতোমধ্যে প্রায় শতকরা ২৫ ভাগ ধানের শীষ বের হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)