শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মায়ের সাথে অভিমানে ছেলের আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » মায়ের সাথে অভিমানে ছেলের আত্মহত্যা
সোমবার ● ২২ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মায়ের সাথে অভিমানে ছেলের আত্মহত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সাথে অভিমান করে মোহাম্মদ জাহেদ (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত শুক্রবার (১৯ মে) রাত ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার রাত ১০টায় রান্নাঘরে রশিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। জাহেদ রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডেও মোহাম্মদ ইয়াছিনের ছেলে। তার সাদিয়া আক্তার মিহি নামে চার বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। আরও এক অনাগত সন্তানের মুখ দেখা হলো না জাহেদের। তিনি পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। পারিবারিক সূত্রে জানা যায়, শাক তোলাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যার জাহেদ আত্মহত্যা করেন। এর আগে ৫-৬ বছর আগে তার আরেক বোন মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছিলেন। শ্বশুর-শাশুরী মানসিক নির্যাতন সইতে না পেরে জাহেদ আত্মহত্যা করেছে বলে দাবি তার স্ত্রী শাকি আকতারের। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ঘর থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে আমার শ^শুর-শ^াশুরী। এমনকি আমরা যাতে রান্না করতে না পারি মতো চুলাটিও মাটি দিয়ে ভরাট করে দেন আমার শ^শুর। ছোট্ট মেয়েটিকে নিয়ে তিনদিন অনাহারে ছিলাম বলে হাউ-মাউ করে কাঁন্নায় ভেঙে পড়েন। চুলা ভরাটের বিষয়টি স্বীকার করেছেন তার বাবা-মা। এছাড়া শাক তোলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় ছেলে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন জাহেদের মা জাহানারা। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, পারিবারিক জটিলতার কারণে আত্মহত্যার ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

রাউজানের পাহাড়তলীতে ডায়াবেটিস সেন্টারে উদ্বোধন

রাউজান :: দক্ষিণ রাউজানের কাপ্তাই সড়কের পাশে অবস্থিত পাহাড়তলী রহমান প্লাজায় পিউর ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে উন্নত মানের সেবা নিয়ে যাত্রা শুরু করছেন পাহাড়তলী ডায়াবেটিস সেন্টার। শনিবার দুপুরে এই ডায়াবেটিস সেন্টারে শুভ উদ্বোধন করেন পিউর-এর চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু। শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও পিউর-এর পরিচালক অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, পিউরের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কল্লোল বড়ুয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ডাঃ দিবাকর বড়ুয়া। এতে আরোও বক্তব্য রাখেন ডাঃ আজহারউদ্দিন লাভলু, বাবু প্রবীর মিত্র বড়ুয়া, বাবু কনক কুসুম বড়ুয়া, প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, বাবু বাবুল কান্তি বড়ুয়া, বাবু ছোটন বড়ুয়াসহ আরও অনেক।
অনুষ্ঠানের শুরুতেই হাসপাতালের পক্ষে থেকে অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও চেয়ারম্যান রোকন উদ্দিনকে ক্রাস দিয়ে সম্মাননা জানানো হয়। উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
হাসপাতালে পরিচালক জানান, জার্মানি থেকে আমদানি করা মেশিনে নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে এলাকার মানুষকে সঠিক স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই পিউর হাসপাতালটি যাত্রা শুরু করেন। স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, এখন মানুষকে আর শহরে গিয়ে কষ্ট করতে হবেনা, তারা এখন গ্রামে বসে মানসম্মত নানা রোগের সেবা পাবেন পিউর ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে। পরে অতিথিবৃন্দারা ফিতা কেটে পাহাড়তলীতে ডায়াবেটিস সেন্টারে শুভ উদ্বোধন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)