শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ মে ২০২৩
প্রথম পাতা » জাতীয় » আগামীকাল ২৩ মে বেলা ১১ টায় গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা
প্রথম পাতা » জাতীয় » আগামীকাল ২৩ মে বেলা ১১ টায় গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা
সোমবার ● ২২ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামীকাল ২৩ মে বেলা ১১ টায় গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা

ছবি : সংবাদ সংক্রান্ত আগামীকাল ২৩ মে ২০২৩ বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা শুরু হবে। অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। গণতন্ত্র মঞ্চের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচী হিসাবে এই পদযাত্রা।

পদযাত্রায় অংশ নেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী সহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাহাদুর শাহ পার্কে সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে পদযাত্রা শেষ হবে।

পাবনায় নানা অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতির রাজনৈতিক বক্তব্য রাষ্ট্রপতি পদের সাংবিধানিক দায়িত্ব ও মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়

আজ বিকালে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরউদ্দিন পাপ্পু, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির সভাপতিমন্ডলীর সদস্য সিরাজ মিয়া, নাগরিক ঐক্যের সভাপতিমন্ডলীর সদস্য মোফাক্ষারুল ইসলাম নবাব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার, নাগরিক ঐক্য এর আবদুর রাজ্জাক তালুকদার প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, মাননীয় নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর সদ্য সমাপ্ত পাবনা সফরে নানা অনুষ্ঠানে সরকার দলীয় নেতাদের মত যেসব পক্ষপাতদুষ্ট রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তা তাঁর সাংবিধানিক দায়িত্ব ও মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাঁর বক্তব্য দেশবাসীকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ
করেছে।

প্রস্তাবে বলা হয়, সরকারি দল তথা প্রধানমন্ত্রীর মতামতে তিনি রাষ্ট্রপতি হলেও রাষ্ট্রপতির পদ কোন দলীয় রাজনৈতিক পদ নয়; রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবার পর তিনি আর কোন দলীয় ব্যক্তি নন। আর শপথ অনুযায়ী অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়েও তাঁর দায়িত্ব পালনের কথা নয়।

প্রস্তাবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসাবে রাষ্ট্রপতি পদের যে মর্যাদা ও গুরুত্ব তা রক্ষা করার জন্য তাঁর প্রতি আহবান জানানো হয়।

সভায় গৃহীত আর এক প্রস্তাবে খুলনা , পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে পুলিশী হামলা, আক্রমন, গুলিবর্ষণ ও নেতা কর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন ও চরম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলনরত বিরোধী দল ও জোটের আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে ভয়ে আতংকে সরকার ও সরকারি দল দিশেহারা; ক্রমে তারা বেসামাল হয়ে পড়ছে।

প্রস্তবে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি, আহত নেতাকর্মীদের চিকিৎসা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। পাশাপাশি যে সকল পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসী যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করে শাস্তি প্রদানেরও আহবান জানানো হয় ।

সভায় আগামী ২৩ মে বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা সফল করারও আহবান জানানো হয়।

বিএনপির সমাবেশে পুলিশ ও সরকার দলীয়দের সন্ত্রাসী হামলায় গণতন্ত্র মঞ্চের তীব্র নিন্দা

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খুলনা,পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে পুলিশী হামলা, আক্রমন, গুলিবর্ষণ ও নেতা কর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন ও চরম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলনরত বিরোধী দল ও জোটের আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে ভয়ে আতংকে সরকার ও সরকারি দল দিশেহারা; ক্রমে তারা বেসামাল হয়ে পড়ছে। সরকার তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে গতকাল ও আজ খুলনা, নেত্রকোনা, পটুয়াখালী, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা আক্রমণ ও পুলিশের গুলিবর্ষণের মধ্য দিয়ে ।

বিবৃতিতে বলা হয়, খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি, তেল, গ্যাস, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীসহ সরকারের পদত্যাগের দাবীতে গতকাল ও আজকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পূর্বঘোষিত কর্মসূচী পালনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ মিলে এই হামলা আক্রমণ চালিয়েছে, বিএনপির সভা সমাবেশ পন্ড করা হয়েছে। খুলনাতে পুলিশ সরাসরি নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে।কোন উসকানি ছাড়া এই হামলা ফ্যাসিবাদী নিপীড়ন ও কাপুরুষিত ঘটনা।।

বিবৃতিতে বলা হয়, সমাবেশের আগের দিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যে মামলা, শত শত নেতাকর্মীদের গ্রেফতার ও গুলি চালিয়ে আন্দোলনের গতিরোধ করা যাবে না।

বিবৃতিতে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি, আহত নেতাকর্মীদের চিকিৎসা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। পাশাপাশি যে সকল পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসী যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করে শাস্তি প্রদানেরও আহবান জানানো হয় ।
একইসাথে অবৈধ সরকারের সকল অগণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে দেশের সকল গণতন্ত্রকামি শক্তি ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করারও আহবান জানানো হয়।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)