শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে উদ্বেগজনক হারে নেমে যাচ্ছে পানির স্তর
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে উদ্বেগজনক হারে নেমে যাচ্ছে পানির স্তর
রবিবার ● ২৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে উদ্বেগজনক হারে নেমে যাচ্ছে পানির স্তর

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে উদ্বেগজনক হারে নিচের দিকে নেমে যাচ্ছে পানির স্তর। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে আগের মত বৃষ্টি হচ্ছে না, দিন দিন সাগর নদীর নব্যতা হ্রাস পাচ্ছে, সর্বত্র পুকুর জলাশয় ভরাট করে ফেলা হচ্ছে। এর প্রভাবে দিন দিন ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় কিছু কিছু গভীর নলকুপে ঝর্ণাধারায় বিরতিহীণ পানি পড়ছে। স্থানীয়রা বলেছেন ব্যবহারকারীরা পানির অপচয় রোধে নলের মুখে চিপি না দেয়ায় অনবরত পানি পড়তে পড়তে এখন অনেক নলকুপে আগের মত পানি পড়ছে না। সরেজমিনে পরিদর্শন কালে বিশুদ্ধ পানির উৎস নিয়ে কথা হয় এলাকার মানুষের সাথে। অনেকেই আশংকা প্রকাশ করে বলেছেন যেভাবে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, সেই ধারা অব্যাহত থাকলে আগামী এক দশকে বিশুদ্ধ পানির জন্য মানুষের মধ্যে হা-হা-কার পড়বে। তারা বলেন আগে পঁচানব্বই শতাংশ গ্রামীণ মানুষ নির্ভরশীল ছিল হাতচাপা নলকুপের উপর। এখন সবখানে হাতচাপা নলকুপ নষ্ট। পাড়ায় পাড়ায় নষ্ট হয়ে থাকা নলকুপের মাটির উপড়ের অংশের লোহার বড়ি ও হাতল চোরের হাত হয়ে ভাঙ্গারীর দোকানে চলে যাচ্ছে। খবর নিয়ে জানা যায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগে বসানো গভীর নলকুপে না পেয়ে এখন বেশির ভাগ স্বচ্ছল পরিবার বাড়ির ভিতর তিন, চার ইঞ্চি ব্যসের পাইপে সাবমার্সিবল পাম্প সংযুক্ত করে নলকুপে পানি উঠাচ্ছে। সর্বসাধারণের ব্যবহার্য্য চাপা নলকুপের পানির উপর নির্ভরশীল মানুষ এখন আগের মত পুকুরের পানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। গত কয়েক বছর থেকে চলমান বিশুদ্ধ পানির এই সংকট মোকাবেলায় সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গ্রামে গ্রামে গভীর নলকুপ বসানো শুরু করেছে। খবর নিয়ে জানা যায় সরকারের ওই প্রকল্পের আওতায় বসানো অনেক গভীর নলকুপেও আগের মত পানি পাওয়া যাচ্ছে না। কোনো কোনোটি একেবারেই অকেজো হয়ে পড়ে রয়েছে। এ প্রসঙ্গে কথা বললে রাউজান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারি রহমত উল্লাহ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার কথা স্বীকার করে বলেন জলবায়ু পরিবর্তনের কারণে নদ নদী নব্যতা হারাচ্ছে। বর্ষার মৌসুমে আগে মত বৃষ্টি হচ্ছে না। পুকুর জলাশয় উদ্বেগজনক হারে ভরাট করে ফেলার প্ররণতায় ভুগর্ভস্থ পানির স্তর নিচে চলে যাচ্ছে। উপজেলার গহিরা ও নোয়াজিশপুরে পানি পেতে হলে আট’শ ফুট পর্যন্ত গভীরে যেতে হচ্ছে। এই কর্মকর্তা বলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নিদেশে এই পর্যন্ত প্রায় ১৬’শ গভীর নলকুপ উপজেলার বিভিন্নস্থানে সর্বসাধারণের জন্য আগে বসানো হয়েছে। চলতি বছর আরো ৩৬৪টি গভীর নলকুপ বসানোর কাজ চলছে। এর আগেও বিভিন্ন এলাকায় নলকুপ বসিয়ে মানুষের বিশুদ্ধ পানির সংকট দুর করা হয়েছে। তিনি স্বীকার করেন ২০০৫ সালের পর বসানো উপজেলার সব হাতচাপা নলকুপ এখন অকেজো। এই পর্যন্ত তার বিভাগ কর্তৃক বসানো অনন্ত ২৮টি গভীর নলকুপ অকেজো হয়ে আছে বলে তিনি জানান।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত

আর্কাইভ