শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুন ২০২৩
প্রথম পাতা » খেলা » মিরসরাইয়ে অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইছাখালী
প্রথম পাতা » খেলা » মিরসরাইয়ে অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইছাখালী
বুধবার ● ২৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইছাখালী

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) চ্যাম্পিয়ন হয়েছে ইছাখালী ইউনিয়ন পরিষদ। ট্রাইবেকারে সাহেরখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
রবিবার ২৫ জুন বিকেলে মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্দিষ্ট সময়ের খেলায় ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা ট্রাইবেকারে গড়ায়। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে ইছাখালীর মেহেদী। টুর্নামেন্টের সেরা গোলকিপার ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন হয়েছেন ইছাখালীর মাহী।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করি রানা।
গত ২১ জুন মিরসরাই স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্ট ১৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভা অংশগ্রহণ করেন।
মিরসরাইয়ে আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিরসরাই :: মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংষ্কৃতিক অডিটোরিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও মডেল মসজিদ পরিচালনা কমিটির মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মডেল মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন।
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সদস্য মো. নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ।
এইসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, বারইয়ারহাট কমর্ফোট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সম্পাদক এম মাঈন উদ্দিন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম, মিরসরাই কলেজ জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন ও হিঙ্গুলী কদমতলা ইসলামীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
আলোচনা সভাশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম।
সবশেষে ক, খ, গ ও ঘ বিভাগে প্রতিযোগিতায় ১২ জন বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, সেবা আধুনিক হাসপাতালের সৌজন্যে জায়নামাজ, টুপি, আতর, তজবী, মেসওয়াক গেøাবাল প্রেমিয়াম এক্সেসরিসের সৌজন্যে মগ ও ডায়েরী তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, প্রতিদিন ৫ ওয়াক্ত আযানের মাধ্যমে নামাজের প্রতি আহবান করা হয়। শতব্যস্ততার মাঝেও আমরা আযান শুনার সাথে সাথে মসজিদের দিকে ছুটে যাই। আযানের এতো সম্মান ভিন্ন ধর্মালম্বীরাও মুসলমানদের আযানের সময় তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় মাইক বন্ধ রাখেন। সময়ের ব্যবধানে প্রতিমূহুর্তে সারাপৃথিবীতে আযান হচ্ছে। পৃথিবীর কেন্দ্রবিন্দু পবিত্র কাবা শরীফে এক মূহুর্তের জন্যও তাওয়াফ যেমন বন্ধ থাকেনা ঠিক তেমনি সারাপৃথিবীতে এক মুহুর্তের জন্য আযান বন্ধ থাকেনা। এই ধরণের একটি গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, একজন মুসলিম হিসেবে জন্মগ্রহনের সাথে সাথে আযানের মাধ্যমে তার ধর্মীয় পরিচয় ফুটে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। প্রতিদিন ৫ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আযানের মাধ্যমে নামাজের জন্য আহবান করে থাকেন। আযানের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। আমরা উপজেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে শুদ্ধ উচ্চারণে আযান দেওয়ার জন্য অন্যদের অনুপ্রাণিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছি।





খেলা এর আরও খবর

কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

আর্কাইভ