শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » মোর্শেদকে সভাপতি ও হীরাকে মহাসচিব করে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি
প্রথম পাতা » কুষ্টিয়া » মোর্শেদকে সভাপতি ও হীরাকে মহাসচিব করে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি
মঙ্গলবার ● ১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোর্শেদকে সভাপতি ও হীরাকে মহাসচিব করে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেপুটি রেজিস্টার ও ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাবেক সাধারন সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান। মহাসচিব নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার ও বশেমুরবিপ্রবি অফিসার্স এ্যসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম হীরা। গত শনিবার ২৯ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়ের পালন করেন প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।
নির্বাচন শেষে একই স্থানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ ও প্রধান পৃষ্ঠপোষক গাজী হাফিজুর রহমান লিকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেট সদস্য ও প্রধান উপদেষ্টা মো. মাসুদুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার আজাদ খান ভাসানীর সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।
আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের দাবি-দাওয়া, স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। প্রতি দুইবছর পরে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাবেক মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমানকে সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হিরাকে মহাসচিব নির্বাচিত করে ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম দু’বছরের (২০২৩-২৪) জন্য এ নতুন কমিটি ঘোষণা করেন।
বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৪) এর প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সদ্যবিদায়ী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলীও বক্তৃতা রাখেন। সহকারী নির্বাচন কমিশনার মো. আজাদ খান ভাসানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোহাম্মদ মিজানুর রহমান, মীর মোর্শেদুর রহমান, মো. নজরুল ইসলাম হিরা, মুহাম্মদ হামিদ হাসান নোমানী, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, ড. ইকবাল বাহার বিদ্যুত প্রমুখ। পরে নেতৃবৃন্দ ফেডারেশনের ১২দফা কর্মসূচি ঘোষণা করেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)