শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
ঘোড়াঘাটে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে চাঁদাবাজির অভিযোগে আব্দুল মজিদ (৩৭) নামের এক ভুয়া ডিবিকে পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বগুড়ার কাহালু উপজেলার ছোট পিপরা এলাকার তছলিম উদ্দিন সাকিদারের ছেলে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) উপজেলার রানীগঞ্জ বাজারে এ চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে রানীগঞ্জ বাজারের কাউসার পারভেজ নামের এক মুদি দোকানদার ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মজিদ নামের ওই ব্যক্তি রানীগঞ্জ বাজারে এক মুদি দোকানে গিয়ে একটি এনার্জি ড্রিঙ্কস (যৌন উত্তেজক সিরাপ) চায়। দোকানদার তা আব্দুল মজিদ নামের ওই ব্যক্তিকে দিলে তিনি বলেন, এসব নিষিদ্ধ জিনিস রাখা অপরাধ। আপনার কাছে এসব বিক্রয়ের কোন বৈধ কাগজপত্র আছে? এরপর তিনি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে দোকানদারের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এতে মুদি দোকানদার আতংকিত হয়ে উঠে ও ভয় পেয়ে দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ২ হাজার টাকা তাকে বের করে দেন। এ সময় তিনি দোকানদারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে দোকান হতে চলে যাওয়ার আগ মুহূর্তে বিষয়টি স্থানীয় কয়েকজন একটু দূর থেকে দেখতে পেয়ে দোকানের কাছে এসে ওই ব্যক্তির কথাবার্তা সন্দেহজনক হলে সকলে মিলে তাকে আটক করে। এরপর উত্তেজিত জনতা তাকে কিছু উত্তম-মাধ্যম দেওয়ার পর তিনি ডিবি পুলিশ নয় বলে স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া ডিবি পরিচয় প্রদানকারী ব্যক্তিকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে দিনাজপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।





পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন