শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত ২ আসামী চট্টগ্রামে গ্রেফতার
গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত ২ আসামী চট্টগ্রামে গ্রেফতার
মাদারীপুর :: র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও র্যাব-৭, সিপিসি-৩ কর্তৃক শরীয়তপুর জেলার পালং মডেল থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী ইসলাম ফকির (২২) এবং রাকিব মন্ডল (২২), চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন টাইগার পাস এলাকা হতে গ্রেফতার।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র্যাব-৭, সিপিসি-৩, চাঁদগাও ক্যাম্পের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন টাইগার পাস এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত শরীয়তপুর জেলার পালং মডেল থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত প্রধান আসামী ইসলাম ফকির (২২), পিতা- মৃত লোকমান ফকির ও রাকিব মন্ডল (২২), পিতা- মৃত ছামাদ মন্ডল, উভয় সাং- উত্তর মধ্যপাড়া, থানা- পালং মডেল, জেলা- শরীয়তপুর‘দ্বয়কে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ৩০/০৬/২০১৯ খ্রিঃ শরীয়তপুর জেলার ষোল বছরের এক কিশোরী ভুক্তভোগীকে শরীয়তপুর বাসস্ট্যান্ড হতে অপহরণ করা হয়। পরবর্তীতে অপহরণকৃত কিশোরীকে উল্লেখিত আসামীদ্বয় পালাক্রমে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগী কিশোরীর আর্তচিৎকারে আশেপাশের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে আসামীদ্বয় কৌশলে উক্ত স্থান হতে পলায়ন করে এবং দেশের বিভিন্ন স্থানে নির্মাণ শ্রমিক ও যানবাহন শ্রমিকের ছদ্মবেশে নিজেদেরকে আত্মগোপনে রাখে। এই বিষয়টি র্যাবের নজরে আসলে তথ্য-প্রযুক্তি ও সামাজিক গোয়েন্দাবৃত্তির অবলম্বনে আসামীদ্বয়কে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন টাইগার পাস এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা