শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস পালন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস পালন
শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস পালন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তরাঙামাটি :: বিশ্বের অন্যান্য দেশের ন্যায় রাঙামাটিতেও আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ-২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ সেপ্টেম্বর সকালে আসামবস্তির রাঙামাটি বধির বিদ্যালয় থেকে র‌্যালি শুরু করে মাশরুম সেন্টারের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা।
রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দীন এর সঞ্চালনায় ও বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তরে সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমর চান চাকমা, এডভোকেট কাজি মঈনুল ইসলাম (হাসান), ডা. এজেএম রফিক উদ্দীন, বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক তাপস দাশ, দৈনিক রাঙামাটি ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি।
বক্তব্য রাখেন, বধির কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির), সাধারণ সম্পাদক মো. সাগর (বধির), রাঙামাটি বধির বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিনা চৌধুরী (বধির) ও সুমতি চাকমা। সাংকেতিক ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম।
এ সময় বক্তারা বলেন, যারা বাক-শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে তাদেরকে সমাজ থেকে কোনোভাবেই আলাদা চোখে দেখা যাবে না। তারাও আমাদের সমাজের অংশ। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার যে স্বপ্ন দেখছেন তার সম্পূর্ণ বাস্তবায়ন করতে গেলে এসব বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকেও সাথে নিয়ে এগোতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমানে প্রতিষ্ঠিত অনেক পরিবারেও প্রতিবন্ধী রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও করোনা ও বৈশ্বিক বিভিন্ন সমস্যায় বিভিন্ন দেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। কিন্তু তাতেও দেশের প্রতিবন্ধী ও বিভিন্ন ভাতাদি বন্ধ হয়নি।
প্রধান অতিথি বধির প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য ১০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এডভোকেট কাজি মঈনুল ইসলাম (হাসান)।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)