শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৎ নেতৃত্বের কারণেই তিন পার্বত্য জেলায় শান্তি, উন্নয়ন ও অগ্রগতির ধারা আজ অবধি অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস দেশের এক দশমাংশ পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা নয়, বরং এ অঞ্চল দেশের জন্য স্মার্ট জনপদ হিসেবে অন্যতম সম্পদে পরিণত হবে।

আজ বান্দরবান জেলা সদর পৌরসভার নিউগুলশান ও নতুন পাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে পার্বত্যবাসীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ও সুনির্দেশনায় পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন অব্যাহত রয়েছে। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের প্রতিটি পাড়া, মহল্লা গ্রামসহ পার্বত্য এলাকার আনাচে কানাচে উন্নয়ন কর্মকান্ডের সুফল পাচ্ছে পার্বত্য সাধারণ জনগণ। পার্বত্যঞ্চল এখন আগের চেয়ে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠেছে।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন নিউ গুলশান হাসপাতালের পিছনে আরসিসি ড্রেইন নির্মাণ কাজের প্রকল্প; জেলখানা এলাকার আরসিসি ড্রেইন নির্মাণ প্রকল্প; জাহাঙ্গীর সওদাগরের বাড়ি হতে পাড়া পর্যন্ত আরসিসি ড্রেইন নির্মাণ প্রকল্প; গণপূর্ত অফিসের সামনে থেকে সাঙ্গু ব্রীজ পর্যন্ত আরসিসি ড্রেইন নির্মাণ প্রকল্প এবং নিউ গুলশান রাধাকৃষ্ন মন্দিরের গীতা স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়া এদিন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর বাস্তবায়নে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ এবং বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের আসবাবপত্র সরবরাহ, গেইট নির্মাণ ইত্যাদি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর।

এসময় বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, বান্দরবান সদর পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)