শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপের একজন নারী উদ্যোক্তার গল্প
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপের একজন নারী উদ্যোক্তার গল্প
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দ্বীপের একজন নারী উদ্যোক্তার গল্প

--- মাহমুদুল হাছান (চট্টগ্রাম) সন্দ্বীপ :: এক সময় মানুষ মেয়েদের সমাজের নিজের পরিবারের বোঝা মনে করতো। যুগের সাথে সাথে সেই প্রথারও এখন চল উঠে যায় আস্তে আস্তে। এখন সমাজ পাল্টিয়ে নিয়ে গেছে মেয়েরা সমাজের পরিবারের বোঝা নয় বরং এখন একজন প্রতিষ্ঠিত একজন উদ্যোক্তা বটে। ‘নারী উদ্যোক্তা’ হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে রয়েছে নিজের পরিশ্রম এবং এগিয়ে যাওয়ার প্রত্যয়। পথে পথে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে তাদের। তবে কখনই দমে যাননি তারা। অল্প কিছু পুঁজি আর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে পথচলা শুরু করে আজ নিজেরা হয়েছেন সফল। অন্য নারীদেরও উচিত হবে শুধু শুধু ঘরে বসে না থেকে সংসারের পাশাপাশি কিছু একটা করা। স্বপ্ন, সামান্য পুঁজি আর পরিশ্রম থাকলেই অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব। সন্দ্বীপ মৌলভী গোমস্তার বাড়ির মোঃ আনোয়ার হোসেনের ছোট মেয়ে সাথী আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সবার পরিচিত মুখ। সামাজিক কর্মকান্ডের সাথে খুব নিবিড় ভাবে জড়িত মানুষের কল্যাণে কাজ করা যেন তার মূল লক্ষ্য। সামাজিক যোগাযোগকে কাজে লাগিয়ে সবার থেকে সহযোগিতা নিয়ে গরিব অসহায় মানুষকে সেবা দিয়ে আসছেন প্রায় ৪ বছর ধরে। এর পাশাপাশি সে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া পাক্কন পিঠা, শীতের দিনের পাংকিল পিঠা, ঝালের নাড়ু সহ নানান রকমের পিঠা তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কাজে লাগিয়ে তা বিক্রি করার অথাৎ নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তুলার চেষ্টা করছে। তার এই পিঠা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে ও স্থান পেয়েছে। তার হাতের যেন এক অন্য রকম জাদু। অনেক সুস্বাদুভাবে তৈরি করা হয় তার এই পিঠা। সবাই তার এমন উদ্যোগে অনেক খুশি কারন তাদের মনে হয় যেন আগের দিন গুলো খুব সহজে ফিরে পায় তার এমন ভিন্ন রকমের উদ্যাগের জন্য। সাথী আক্তার জানান, অনেক শ্রম, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আমি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করার চেষ্টা করছি। প্রথমদিকে তেমন সাড়া না পেলেও এখন আল্লাহর রহমতে অনেক সাড়া পাচ্ছি সবার দোয়াতে। আমার কাজের পিছনে আমার পরিবারের সহযোগিতা না পেলে এতদূর এগিয়ে যেতে পারতাম না। আগে থেকেই এসব কাজ কিছুটা পারতাম। তারপর অন্যদের পরামর্শে পরিবারের সহযোগিতায় পিঠা বানানোর কাজ আরও ভালোভাবে শুরু করে দিই। তিনি জানান, আমার চেষ্টা, ইচ্ছা আর পরিশ্রমের কারণে আজ অনেকটাই এগিয়ে আসতে পেরেছি। তিন-চার হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আমাদের দেশের অনেক নারীই ঘরে বসে থাকেন। তাদের একেকজনকে উদ্যোক্তা হয়ে উঠতে হবে। তাহলেই আমরা নারীরা সমাজে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে পারব। আমি যেহেতু অল্প পুঁজি নিয়ে এতটুকু চেষ্টা করে চলছি, অন্য নারীরাও চেষ্ট করলে পারবেন।





আর্কাইভ