শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম » বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়

--- দোলন জলদাশ, বোয়ালখালী (চট্টগ্রাম) :: চট্টগ্রামের বোয়ালখালীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময় হয়েছে।

সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।

এসময় ধর্মীয় যাজক ফাদার পিন্টু বেন্জামিন ডিকষ্টা এর পরিচালনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে বক্তব্য রাখেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, কোষাধ্যক্ষ কালিপদ দাস, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সদস্য অদিতি দাশ মৃত্তিকা।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমণ ঘটেছিল এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ অনুসরণীয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দিন উদযাপন পরিষদের উপদেষ্টা রবার্ট রড্রিক্স, সভাপতি জন রড্রিক্স, সাধারণ সম্পাদক কিনেন রড্রিক্স, জেনেট রড্রিক্স, জেকক রড্রিক্স, কলিনা রড্রিক্স, লড়েন্স রড্রিক্স, ডেনি ফ্রেন্ডিড, রবিন রড্রিক্স, জেরেট গোমেজ, গিলবার্ট গোমেজ, প্রমূখ।

উল্লেখ্য, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)