শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট মামলায় ৮জনের কারাদন্ড
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট মামলায় ৮জনের কারাদন্ড
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট মামলায় ৮জনের কারাদন্ড

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাউলের চর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট ঘটনায় ২০২১ সালের ২৫ অক্টোবর ঈশ্বরগঞ্জ থানায় ৯জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামানের দ্বিতীয় বিচারিক আদালত ৮জন আসামীকে পেনাল কোডের ৪২৭ ধারায় প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ৩হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরো ৭দিন বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, উপজেলার রাউলের চর গ্রামের মৃত হেলাল উদ্দিন আহমেদের পুত্র কামরুল ইসলাম ও আদেল আহমেদ, মৃত আব্দুল হেকিমের পুত্র ফারুক হোসেন, মৃত মোহাম্মদ হোসেন মাস্টারের পুত্র একেএম ফজলুল হক মাস্টার, মৃত আব্দুল ওয়াদুদের পুত্র শফিকুল ইসলাম মঞ্জিল, বড়ইবাড়ি গ্রামের মোঃ ইব্রাহিমের পুত্র নবী হোসেন, নবী হোসেনের পুত্র আব্দুল হেকিম ও মৃত আব্দুল বারেকের পুত্র বাদল মিয়া। উল্লেখ্য দায়েরকৃত ৯জন আসামীর মধ্যে কাঞ্চন মিয়া মারা গিয়েছেন।
বিজ্ঞ আদালত সাজাপ্রাপ্ত উপস্থিত ৩জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বাকী ৫জন পলাতক রয়েছেন। পলাতক আসামীরা হলেন, কামরুল ইসলাম, আদেল আহমেদ, ফারুক হোসেন, একেএম ফজলুল হক মাস্টার, শফিকুল ইসলাম মঞ্জিল।
পলাতক আসামীরা স্বেচ্ছায় অথবা পুলিশ কর্তৃক ধৃত হলে সেদিন থেকে তাদের সাজার মেয়াদ গণনা হবে বলে আদেশে বলা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার রায়ের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ২০২১সালে জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে সাজাপ্রাপ্ত আসামীরা উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলের চর গ্রামের বাদী জিয়াউর রহমান মাস্টারের বাড়ীতে ২৪অক্টোবর সকাল অনুমান সাড়ে ৬টায় দলবদ্ধ হয়ে রামদা, হাতুরি, হেমার, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে বাড়ির বাউন্ডারি ওয়াল গেইট ভেঙ্গে বাড়ি ঘরে অনাধিকার প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা ওয়ারড্রপ থেকে নগদ ৭৫হাজার টাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন, দুই ভরি ওজনের স্বর্নের বালা লুট করে নিয়ে যায়। এছাড়াও ২২সেপ্টি মিনিস্টার ফ্রিজ ও এক লক্ষ টাকা মুল্যের ১শ সিসি ডিস্কভার মোটরসাইকেল কুপিয়ে ভাংচুর করে। ঈশ্বরগঞ্জ থানার মামলা নং ১৫(১০)২০২১ ও জিআর মামলা নং ২৫৬/২০২১ মুলে সার্বিক পর্যালোচনায় বিজ্ঞ আদালদ মনে করেন যে রাষ্ট্র পক্ষ উপযুক্ত বিশ্বাসযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ সাক্ষ্য ধারা আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৪২৭ ধারায় অভিযোগের বিষয়টি সন্দেহাতীত ভাবে প্রমান করতে সমর্থ হয়েছে। সুতরাং উক্ত আসামীদেরকে পেনাল কোডের ৪২৭ ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত ১০ডিসেম্বর ২০২৩ এই দন্ডাদেশ প্রদান করেন।

ঈশ্বরগঞ্জে ধর্ষণের শিকার কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আটক

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করেছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, পৌরসভার দত্তপাড়া গ্রামের শাহ্‌জাহানের পুত্র সাগর মিয়া (১৯) একই গ্রামের ১৪ বছরের এক স্থানীয় নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে গত মে মাসে নিজ বাড়িতে তার শয়ন কক্ষে প্রবেশ করে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর পালিয়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে না বলার জন্য ধর্ষিতাকে বলে যায়। বিষয়টি প্রকাশ করলে পরিবারের লোকজনকে খুন করার হুমকি দেয়। এই ভয়ে ধর্ষিতা বিষয়টি কাউকে জানায়নি। পরে কিশোরী শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা পর ডাক্তার কিশোরীকে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানায়। এবিষয়ে কিশোরীর বাবা অভিযুক্ত সাগরকে জিজ্ঞাসা করলে সাগর কিশোরীর বাবাকে প্রাণ নাশের হুমকি দেয়। পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধর্ষিতার বাবা বাদী হয়ে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে থানা লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওইদিন রাতেই এসআই জুয়েল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক সাগরকে গ্রেফতার করে।

এবিষয়ে অভিযুক্ত সাগরের বাবা শাহজাহান জানান, আমার ছেলের বিরুদ্ধে যড়যন্ত্র মূলক ভাবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ডাক্তারী পরীক্ষা নিরীক্ষায় যদি অভিযোগের বিষয়টি সত্য প্রমাণিত হয় তাহলে আমি এর দায় মেনে নেব। আর মিথ্যা প্রমাণিত হলে আমি এর ন্যায় বিচার চাই।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাগরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)