শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ঢাকা » ডামি নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবেনা : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » ডামি নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবেনা : সাইফুল হক
সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডামি নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবেনা : সাইফুল হক

---আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আহুত সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের সকল বিরোধী দল গেল ৭ জানুয়ারীর পাতানো ডামি নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের যে ডাক দিয়েছিল দেশের মানুষ অভূতপূর্ব স্বতস্ফুর্ততায় তাতে সাড়া দিয়ে সরকার, সরকারি দল ও নির্বাচন নামক তামাশার নজিরবিহীন গণঅনাস্থা প্রকাশ করেছে।

মানুষ তাদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার এই নির্বাচনী তামাশা গ্রহণ করেনি।গণতান্ত্রিক বিশ্ব হিসাবে পরিচিত দেশসমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও ভাগবাটোয়ারার এই নির্বাচনী প্রহসন গ্রহণযোগ্যতা পায়নি। তিনি বলেন, বিদেশীদের সৌজন্য সাক্ষাতকার ও কুটনৈতিক শিষ্ঠাচারকে সরকারের প্রতি সমর্থন বা তাদের অনৈতিক ক্ষমতা প্রলম্বিত করার বা টিকে থাকার সার্টিফিকেট হিসাবে দেখানোরও কোন অবকাশ নেই।

তিনি বলেন , ভারত, চীন,রাশিয়া এই সরকারের প্রতি তাদের যে সমর্থন ব্যক্ত করেছে তা প্রধানত বাংলাদেশ কেন্দ্র করে তাদের ভূরাজনৈতিক স্বার্থের বিবেচনায়। ভারত এবারও স্থিতিশীলতার কথা বলে একটা ফ্যাসিবাদী সরকার ও তাদের পাতানো নির্বাচনী তামাশায় মদদ যোগাতে যেয়ে প্রকারান্তরে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গতকালের বক্তব্যে এটা প্রমান হয়েছে যে, ভারতের মদদ ও হস্তক্ষেপেই তারা ডামি নির্বাচন করতে পেরেছেন ও ক্ষমতায় টিকে আছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জবরদস্তি করে ক্ষমতা দীর্ঘায়িত করতে যেয়ে বাংলাদেশকে পরাশক্তি সমুহের লীলাক্ষেত্রে পরিনত করছে।এই পরিস্থিতি এই অঞ্চলে অস্থিতিশীলতার ঝুঁকি ক্রমে বাড়িয়ে তুলছে।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে দেশের অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তারা আবারও একদলীয় শাসন জোরদার করতে তৎপর রয়েছে। জবরদস্তি করে ক্ষমতায় থাকতে তারা গোটা রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথও তারা বন্ধ করে দিয়েছে; এভাবে দেশকে তারা অকার্যকরী করে তুলছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডামি নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবেনা। দেশের মানুষ এই দুঃশাসনকে কোনভাবেই আর বরদাস্ত করছেনা । ৭ জানুয়ারী ডামি নির্বাচন বর্জন করে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে যে গণঅনাস্থা জানিয়েছে গণআন্দোলন - গণ সংগ্রামের পথে তাকে রাজপথে নিয়ে আসাই এখন বিরোধী দলসমূহের প্রধান কর্তব্য।

তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে বিরোধী দলসমূহের মধ্যে রাজপথের যে ঐক্য গড়ে উঠেছে নতুন পর্যায়ে আন্দোলন পুনর্গঠন ও পুনর্বিন্যস্ত করে যুগপৎ ধারায় এই ঐক্য আরও সংহত ও জোরদার করা প্রয়োজন। এর মধ্য দিয়ে দেশের মানুষ তাদের অধিকার ও মুক্তির জন্য যে মরিয়া লড়াই এর জন্য প্রস্তুত তাকে সফল করতে বিরোধী দলসমূহকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি আহবান জানাই।

তিনি বলেন, ৭ জানুয়ারীর নির্বাচনী তামাশার মধ্য দেশের সংকট আরও ঘনীভূত হয়েছে।সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি দেশকে আরও বিভক্তি বিভাজনের দিকে ঠেলে দিয়েছে; দেশকে নিয়ে যাওয়া হচ্ছে অনিবার্য বিপর্যয়ের পথে।

এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় কার্যকরি উদ্যোগ নিতে সরকার ও সরকারি দলের প্রতি আহবান জানান।

তিনি বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন এবং একবিংশ শতাব্দীর উপযোগী সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় পার্টি ও গণতন্ত্র মঞ্চের ৩১ দফা গণতান্ত্রিক রুপান্তরের কর্মসূচী বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ।

আন্দোলনের কর্মসূচী
সংবাদ সম্মেলনে তিনি, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতি ও বাজার নৈরাজ্যের প্রতিবাদে আগামী ৫ ফেব্রুয়ারী ২০২৪ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ঢাকাসহ জেলা পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভের কর্মসূচী ঘোষণা করেন।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার, মোঃ স্বাধীন মিয়া প্রমুখ।





ঢাকা এর আরও খবর

ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)