শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মুসলিম সভ্যতার প্রাচীন ঐতিহ্য রাউজানের সাহেব বিবি মসজিদ
প্রথম পাতা » চট্টগ্রাম » মুসলিম সভ্যতার প্রাচীন ঐতিহ্য রাউজানের সাহেব বিবি মসজিদ
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুসলিম সভ্যতার প্রাচীন ঐতিহ্য রাউজানের সাহেব বিবি মসজিদ

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: দেশের সবচেয়ে প্রাচীনতম মসজিদ রাউজানের প্রায় পাঁচশত বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী সাহেব বিবি জামে মসজিদ। বাদশাহী আমলে এই দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণে তৈরি হয়েছিল ডিমের আঠা, চুন ও সুরকি ধারা। মসজিদে গিয়ে দেখা যায়, এই দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী স্থাপনাটি আটটি পিলার, মসজিদে প্রবেশের জন্য তিনটি দরজা, দুটি জালানা, বড় এক গম্বুজবিশিষ্ট হলেও এই বড় গম্বুজের পাশে রয়েছে আরও ছোট ছোট দুটি গম্বুজ। প্রচীন ঐতিহ্যের নির্দশন এ মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গে মন শীতল হয়ে যায়। এ সুন্দর মসজিদের রাতের দৃশ্য আরও বেশি নজর কাড়ে মানুষের। কারুকাজের মাধ্যমে করা হয়েছে শৈল্পিক রূপ। তবে পাঁচশত বছর আগে নির্মিত স্থাপনাটি ২০১৩ সালের দিকে রূপগত পরিবর্তন করে বর্তমানে লাগানো হয়েছে টাইলস। জানা যায়, জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রামের আলোচিত প্রসিদ্ধ মালকা বানু ও মনমিয়া খ্যাত মালকা বানুর মাতা সাহেব বিবি এই মসজিদের প্রতিষ্ঠাতা। সাহেব বিবি হচ্ছেন মালকা বানুর মা। বৃটিশ সরকার এই মসজিদে শেখ ছাদত আলী চৌধুরীকে প্রথম মতোয়াল্লী নিযুক্ত করেন। তাঁর মৃত্যুর পর আরও কয়েকজন এই দায়িত্ব গ্রহণ করেন। কালের সাক্ষী এ মসজিদ দেখতে দূর-দূরান্ত হতে আসেন পর্যটকরা। অনেকে মনের শান্তির জন্য এই সুন্দর মসজিদে নামাজ আদায় করেন। মসজিদের সামনে রয়েছে ঈদগাহ ও পাশে কবরস্থান সেখানে শায়িত আছেন সাহেব বিবি। ইতিহাস থেকে জানা যায়, সেই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক দিনের খাবার নিয়ে পায়ে হেঁটে এ মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলিম স্থাপত্যশৈশীর উজ্জ্বল নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে রাউজান উপজেলার পৌর এলাকার হাড়ি মিয়া চৌধুরী বাড়ির মোঘল আমলে নির্মিত সাহেব বিবি মসজিদ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)