শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ মে ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে : পার্বত্য প্রতিমন্ত্রী
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে : পার্বত্য প্রতিমন্ত্রী
শনিবার ● ১৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে : পার্বত্য প্রতিমন্ত্রী

--- খাগড়াছড়ি, ১৮ মে, ২০২৪ :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ জাতিকে একটি স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করে চলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল জাতি, গোষ্ঠী, সম্প্রদায় এক ছাতার নিচে বসবাস করবে।
গতকাল খাগড়াছড়ি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলিখেলা উদ্বোধন অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মানুষ যাতে খারাপ কাজে লিপ্ত না হয়, ছাত্র-ছাত্রীরা যেন স্কুলমুখী ও কলেজমুখী হয়, সেজন্য সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ করে দিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে স্পোর্টস, ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবা, মার্শাল আর্ট, বলিখেলা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন শারীরিক কসরৎ করে তাদের শরীর ও মনকে সুস্থ রাখছে। আর এর সবকিছুই সম্ভব হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিভাবান অস্বচ্ছল খেলোয়াড়দের কল্যাণের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে রেখেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বলি খেলা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ খেলায় বিজয়ী হতে হলে একজন খেলোয়াড়ের শরীরের শক্তি ও কৌশলের প্রয়োজন হয়। জনপ্রিয় এ খেলা দেখতে মাঠে হাজার হাজার মানুষ ভীড় করে।
খাগড়াছড়ির ঐতিহ্যবাহী বলিখেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে যৌথভাবে চ্যাম্পিয়ন হন তিনজন। বলি খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। বলি খেলা দেখতে খাগড়াছড়ি স্টেডিয়ামে হাজার মানুষের ঢল নামে। রবিন লীগ পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল খেলায় কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লার শাহজালাল বলি ও খাগড়াছড়ির সুমন বলি এবং সৃজন বলিকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
খেলা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, চ্যাম্পিয়ন এবং রানার্সআপসহ গ্রুপ পর্বের বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)