শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে একরাতে দুই কৃষকের ৫টি গরু চুরি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে একরাতে দুই কৃষকের ৫টি গরু চুরি
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে একরাতে দুই কৃষকের ৫টি গরু চুরি

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিভিন্ন গ্রামে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা। গরু চুরি আতষ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে গরু মালিকরা। প্রতিরাতেই গ্রামে গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ গরু চোরের দল। গত কিছু দিনে উপজেলায় বেশকিছু গরু চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ (১৫-জুলাই) সোমবার ভোররাতে উপজেলার কদলপুর ইউনিয়নের সাইর ফকির বাড়িতে দুই কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের দাবি বর্তমান বাজার ধরে এই গরুর গুলোর দাম প্রায় ৩লাখ টাকা। সোমবারের ঘটনায় মো. ফরহাদের ৩টি গরু ও মনু মিয়ার ২টি গরু একই রাতে পাশাপাশি গোয়ালঘর থেকে চুরি হয়। গত কয়েকদিন আগে পাহাড়তলী ইউনিয়নের এক অসহায় কৃষকের ৩টি গরু ও বাগোয়ান ইউনিয়নের আরও এক কৃষকের ৩টি গরু চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত গরুর মালিক মো: ফরহাদ বলেন, প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুগুলো রেখে তালাবন্ধ করে রাত ২টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। ভোররাতে চোরেরা গোয়ালঘরের তালাভেঙে গরুগুলো নিয়ে যায়। আমাদের এ সম্বল হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। তারা জানান গরু চুরির ঘটনায় থানায় গিয়ে অভিযোগ দিবেন। বিষয়টি নিয়ে কথা বললে রাউজান থানার ওসি জাহেদ হোসেন বলেন, গরু চুরি ঘটনা তিনি শুনেননি, গরুর চুরি ঘটনায় কেউ অভিযোগ নিয়ে থানায় যায়নি। তিনি বলেন এমপি মহোদয়ের উপস্থিততে উপজেলা সমন্বয় সভায় এলাকায় জনপ্রতিনিধির প্রতি অনুরোধ করা হয়েছে এই ধরণের চুরির ঘটনা রোধে চৌকিদারদের যাত্রিকালীন টহল ব্যবস্থা নিশ্চিত করতে, রাউজান থানা, এলাকার পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগ রেখে অপরাধীদের ধরার কাজে সহায়তা দিতে। তাছাড়া চুরি ঘটনায় ক্ষতিগ্রস্ত রা থানায় না জানানোর কারণে পুলিশ আপরাধের জড়িতদের সনাক্ত করতে পাচ্ছে না।





আর্কাইভ