শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত প্রজ্ঞাপন বাতিল করা না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত প্রজ্ঞাপন বাতিল করা না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত প্রজ্ঞাপন বাতিল করা না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে

--- স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম বৈষম্যের প্রতিবাদে সদস্য পদ থেকে বাদ পড়া চার উপজেলা বাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের আদালত পাড়া সংলগ্ন একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রত্যন্ত চার উপজেলাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুরাছড়ি উপজেলাবাসীর পক্ষে এডভোকেট রাজীব চাকমা। এসময় বক্তব্য রাখেন,রাজস্থলীর রনজিত তঞ্চঙ্গা, এডভোকেট দীননাথ তঞ্চঙ্গা,কাউখালীর জসিম উদ্দিন, ললিত চন্দ্র চাকমা ও মো. তারা মিয়া, বরকল উপজেলার পুলিন বিহারী চাকমা ও এমদাদ হোসেন প্রমূখ।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত এ প্রজ্ঞাপন বাতিলের দাবী জানিয়েছেন। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, হত্যা মামলার পলাতক আসামী,ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের লোকজন,জনবিচ্ছিন্ন লোকজন দিয়ে অন্তর্বর্তীকালিন রাঙামাটি জেলা পরিষদ গঠন করা হয়েছে। এছাড়াও জেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল চারটি উপজেলা বাদ দিয়ে এই পরিষদ গঠন করা হয়। যাদেরকে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে ২-১জন বাদে সবাই জনবিচ্ছিন্ন ও অযোগ্য। পার্বত্য উপদেষ্টার নিকটতম আত্বীয়স্বজন দিয়ে সাজানো হয়েছে জেলা পরিষদ। একই পরিবার থেকে দু’জনকে দেওয়া হয়েছে সদস্য পদ। হত্যা মামলার আসামী প্রনতি রঞ্জন খীসা জেলা পরিষদ সদস্য পদ পেয়েছেন।
রাঙামাটি জেলার কাউখালী,বরকল,রাজস্থলী ও জুরাছড়ি এই চারটি উপজেলায় কোন সদস্য দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালিন সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গঠনে যে প্রজ্ঞাপন জারি করেছে তা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো মেধাবী ও যোগ্য সদস্য নিয়োগ দিয়ে দ্রুত এই প্রজ্ঞাপন বাতিল করে ফের নতুন প্রজ্ঞাপন জারি করা হউক। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবি সমূহ মেনে নেওয়া না হয় তাহলে চার উপজেলাবাসী মিলে কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টাকে এই বিষয়টি পরিস্কার করে জানিয়ে দিতে চাই।
গত ৭ নভেম্বর ২০২৪ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাছলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নং ২৯.০০.০০০০.০০০.২১৪.১৮.০০২২.২৪.-১১৯) অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন করা হয়। রাঙামাটি জেলার ১০টি উপজেলার মধ্যে শুধুমাত্র ৬টি উপজেলায় ১৫ জন প্রতিনিধিদের নিয়োগ দিয়ে কাউখালী, বরকল,জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার কোন প্রতিনিধি না রেখে এলাকাবাসীর সাথে চরম বৈষম্যমূলক আচরণ করায় আমরা মর্মাহত।
সাংবাদিক সন্মেলনের বক্তারা বলেছেন এ ধরনের বিতর্কিত ও ফ্যাসিস্ট সরকারের দোসরদের দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পুনর্গঠিত পরিষদকে জনগণ প্রত্যাখান করেছে। আমরা জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনের জোর দাবী জানাচ্ছি।
প্রসঙ্গত- উল্লেখ্য যে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাঙামাটি সদর উপজেলা হতে ৯ জন সদসকে রেওয়াজ বহিভূতভাবে নিয়োগ প্রদান করে স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট মানসিকতাকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে এলাকাবাসীর অর্জিত আইনগত অধিকার হরন করেছেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)