শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মাদ্রাসা শিক্ষাকের লাশ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মাদ্রাসা শিক্ষাকের লাশ উদ্ধার
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মাদ্রাসা শিক্ষাকের লাশ উদ্ধার

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ৩ দিন পর রক্তাক্ত অবস্থায় হাফেজ মাওলানা আবু তাহের নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার বিকেল উপজেলার চিকদাইর ইউনিয়নের কালাচাঁন চৌধুরী হাটের ব্রীজের সর্তাখাল থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী জেসমিন আকতার জানান, শনিবার রাত ১টায় কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে তিনি নিখোঁজ হয়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোজাঁর পরেও তাকে পাওয়া যায়নি।
আজ সোমবার বিকালে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এটা আমার স্বামীর লাশ। নিহত আবু তাহের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আকবর শাহ বাড়ির প্রয়াত আব্দুল মান্নানের ছেলে ও হযরত নিয়াজগাজী শাহ সুুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার। তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লাশের মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাদের ধারণা লাশটি জোয়ারের পানিতে ভেসে সর্তাখালের পাড়ে বাঁশের ভেলার সাথে এসে আটকা পড়েন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) হুমায়ুন কবির ও রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান। তারা বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুখ দিয়ে রক্ত ঝড়ার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)