শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হত্যা মামলার পলাতক আসামি অন্তর্বর্তী রাঙামাটি জেলা পরিষদের সদস্য, ওসি বললেন কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহন করবো
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হত্যা মামলার পলাতক আসামি অন্তর্বর্তী রাঙামাটি জেলা পরিষদের সদস্য, ওসি বললেন কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহন করবো
সোমবার ● ১১ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হত্যা মামলার পলাতক আসামি অন্তর্বর্তী রাঙামাটি জেলা পরিষদের সদস্য, ওসি বললেন কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহন করবো

--- বিশেষ প্রতিবেদক :: গত ৭ নভেম্বর অর্ন্তভর্তিকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্নগঠন হওয়ার পর থেকে বিভিন্ন অভিযোগ থেকে রেহাই পাচ্ছেনা। অভিযোগ রয়েছে পনের সদস্য বিশিষ্ট এ পরিষদের রাঙামাটি জেলার জনগুরুত্বপূর্ন কাউখালী, বরকল , জুরাছড়ি ও রাজস্থলী উপজেলাসহ চারটি উপজেলা থেকে কোন প্রার্থীকেই রাখা হয়নি। এ নিয়ে এসব উপজেলার সাধারন জনসাধারনের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে।
এবার অভিযোগ উঠেছে হত্যা মামলার এক পলাতক আসামিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে নিয়োগ দেওয়া প্রসঙ্গে। যার বিরুদ্ধে এসব অভিযোগ তিনি হচ্ছেন প্রনতি রঞ্জন খীসা। তিনি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের ননি পুতুল খীসার ছেলে । তিনি বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তিনি হত্যা মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা জিআর নং ৩১৯/২০১৮ রাঙামাটির আদালতে বিচারাধীন রয়েছে। নানিয়ারচর থানায় দায়ের হওয়ায় হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ নাজির আলম মামলায় পলাতক আসামীর সত্যতা স্বীকার করে বলেছেন কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহন করবো।
মামলার সূত্র জানায়, ২০১৮ সালের ১৭ অক্টোবর নানিয়ারচর বাজার সংলগ্ন বিহার পাড়া এলাকায় শান্ত ওরফে শান্তি চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ২০ অক্টোবর নিহতের স্ত্রী রিপনা চাকমা বাদী হয়ে নানিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ২৯ জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। পরে পেনাল কোডের ৩০২/৩৪ ধারার অপরাধ প্রাথমিক ভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় আসামিদের বিরুদ্ধে রাঙামাটির আদালতে নানিয়ারচর থানার অভিযোগ পত্র নং-০৬/২০২০, তারিখ-২৫/০৬/২০২০,ধারা-৩০২/৩৪ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বিশিষ্ট আইনজীবী রাজীব চাকমা বলেন,সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসার নাম ওই মামলার আসামির তালিকায় রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে প্রনতি রঞ্জন খীসা বলেন,মামলাটির আসামির তালিকায় তার নাম ছিল। কিন্তু এতে তার বিরুদ্ধে অসত্য অভিযোগ করায় পরে বাদীর সঙ্গে তার আপোষ হয়ে ছিল।
এই মামলার ব্যাপারে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, নানিয়ারচর থানায় ২৯ জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। শুনেছি তিনি সদ্য জেলা পরিষদ সদস্য হিসেবে যোগদান করেছেন। আমি ভাল করে কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহন করবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)