শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটের কালাইয়ে আওয়ামীলীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটের কালাইয়ে আওয়ামীলীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা
রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটের কালাইয়ে আওয়ামীলীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা

--- জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাট জেলার, কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়নের, ৬নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আমিনুল ইসলাম সোহাগ (৩৫) এর বাম পা কেটে নিয়েছে বিএনপি’র কর্মী ওয়াদুদ ও তার লোক জন, পূর্ব বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তার ও ট্রাক শ্রমিক ফেডারেশনের নিয়ে সংঘর্ষের জেরে সোহাগ মিয়ার বাম পা-টি কেটে অপর পা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গুরুতর আহতাবস্থায় সোহাগ মিয়াকে ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
অভিযুক্তরা হলেন, ওয়াদুদ (৫৫) পিতা মৃত শরাফত ওয়ারেজ (৫০) শরাফত মিজু (৩৭) পিতা মৃত আবু বক্কর সিদ্দিক দিপু (৩৬) রফিকুল মুরশেদুল (৩৫) আলিপুর,ক্ষেতলাল,জয়পুরহাট ওহাব (৪৫) শরাফত রিপন (২৮) মহাসিন রাব্বি (২৫) মাহফুজার হুমায়ুন (৩৮) ওয়াদুদ বিল্লাহ (৩০) সাইদুর (৩৮) নুরনবী (৪০) সিরাজুল (৩৫) রজিবুল ইসলাম সাবু (৪৫)
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার ট্রাক শ্রমিক ফেডারেশনের নিয়ে স্থানীয় আ’লীগ নেতা ইউপি সদস্য সোহাগ মিয়া ও ওয়াদুদ গ্রুপের সঙ্গে শ্রমিক ইউনিয়ন ফেডারেশন নিয়ে বিরোধ চলছিল। (১৬ই নভেম্বর) শনিবার সন্ধ্যায় সোহাগ মিয়া নুনুজ বাজারে নুনুজ তিন মাথা মোড়ে ওয়াদুদের কাপরের দোকানে সামনে মোটরসাইকেল বেরিগেট দিয়ে এ হামলা করে ।
এ সময় ওয়াদুদের নেতৃত্বে ৭-৮ জন লোক তার ওপর অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জনসমক্ষে প্রকাশ্যে সোহাগ মিয়ার ডান পা-টি ভেঙে দেয় এবং বাঁ-পা দেহ থেকে বিচ্ছিন্ন করে এলাকা ত্যাগ করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাংক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিগত কয়েক বছরে ওই এলাকায় উভয়ের দ্বন্দ্বে কয়েকটি হত্যাসহ কয়েক জন মানুষ আহত হয়েছেন।
কালাই থানার ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পরিবেশ শান্ত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)