শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আক্কেলপুরে মানববন্ধন
প্রথম পাতা » জয়পুরহাট » ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আক্কেলপুরে মানববন্ধন
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আক্কেলপুরে মানববন্ধন

--- নিশাত আনজুমান, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজকে ‘আক্কেলপুর উপজেলাবাসী’ ব্যানারে রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও দিনমজুরসহ শত শত মানুষ উপজেলা গেটের সামনে থেকে শুরু করে প্রায় অর্ধ কিলোমিটার এলাকজুরে রাস্তায় দাঁড়িয়ে এই মানববন্ধন পালন করেন। এ সময় ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন তারা। তারা বলেন, আমাদের দাবি একটাই, ‘ইউএনওর বদলি ঠেকাও’।

জানা গেছে, ২০২৩ সালের ০১ অক্টোবর আক্কেলপুর উপজেলা নির্বাহী কমকর্তা হিসেবে যোগদানের পর তার একের পর এক জনবান্ধব উদ্যোগে বদলে যায় আক্কেলপুর উপজেলার দৃশ্যপট, বদলে যায় শিক্ষার পরিবেশ, উপজেলা প্রশাসনের কাজে আসে সচ্ছতা।

আক্কেলপুরে দায়িত্ব গ্রহনের পড় থেকে তিনি একজন ইউএনও হিসেবে নয়, নিজেকে
‘আক্কেলপুরবাসীর একজন’ হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রশাসনিক কাজে নিজের সততা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে পেয়েছেন শুদ্ধাচার পুরষ্কার।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এসএম রাশেদুল আলম, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, আমিনুল ইসলাম ইকু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত্ব, দায়িত্ব গ্রহণের এক বছর পর সরকারি আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমকে ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগে বদলি করে আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি জানাজানি হলে ফুঁসে ওঠে আক্কেলপুরের সর্বস্তরের জনগণ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)