শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি
প্রথম পাতা » জয়পুরহাট » ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি
শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি

--- জয়পুরহাট প্রতিনিধি :: ৩১ অক্টোবর, ২০২৪ জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও উদ্ধার হয়নি নবম শ্রেণীর শিক্ষার্থী কিশোর সোয়ায়েব হোসেন সিহাব (১৫)। সিহাব জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি সোহেল রানার ছেলে ও জয়পুরহাট সরকারি টেকনিক্যাল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।

বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুরে নিখোঁজ সিহাবের সন্ধান পেতে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সিহাবের বাবা সোহেল রানা ও মা লাকি বেগম। এ সময় উপস্থিত ছিলেন সিহাবের নানা আব্দুস সালাম, দুই খালা সেলিনা আক্তার ও পারু আক্তারসহ এলাকার গণ্য মান্যব্যক্তিবর্গ।
সিহাবের বাবা ও মা লিখিত বক্তব্যে জানান, তাদের একমাত্র সন্তান সিহাবকে লেখাপড়ার সুবিধার্থে জয়পুরহাট শহরের একটি ছাত্রাবাসে রেখে লেখাপড়া করাচ্ছিলেন।
এ অবস্থায় গত ৭ অক্টোবর রাত ১২ টার পর সিহাব কাউকে কিছু না বলে ছাত্রাবাস থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে তারা জেনেছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
সংবাদ সম্মেলনে বুক চাপড়িয়ে আহাজারি করে লাকি বেগম বলেন, ‘আমার একটাই ছেলে সিহাব, আপনারা আমার বাবাকে আমার বুকে এনে দেন।’
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, নিখোঁজ কিশোরটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে ও তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। অচিরে শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)