শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য অপহরণ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য অপহরণ
শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য অপহরণ

--- কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা থেকে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে গেছে আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা। গত ২৯ অক্টোবর মঙ্গলবার উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবারিক সূত্র নিশ্চিত করেছে।
কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা বা কি কারণে অপহরণ করা হয়েছে তা জানাতে পারেনি। তাছাড়া পরিবারের পক্ষ থেকেও কোন লিখিত অভিযোগ করা হয়নি বলে তিনি জানিয়েছেন।
জানায়, উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য রুইচাউ মারমা (৭৫) প্রকাশ ববির বাবাকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) গ্রুপের চাঁদা কালেক্টর রিমনসু ওরফে টুইক্কা মারামা ও পোষ্ট পরিচালক চাইসিউ ওরফে অভি মারমার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল অবসরপ্রাপ্ত ঐ সেনা সদস্যকে তার বাড়ীর সামনে থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ী কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকায়। তার বাবার নাম খ্যাংসা মারমা।
অপহরণকারীরা তাকে দূর্গম বড়ইছড়ি এলাকার দিকে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বড়ইছড়ি এলাকাটি মূলতঃ চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) গ্রুপের শক্ত ঘাটি। কাউখালীর এ এলাকাটিতে ইউপিডিএফ যুগের পর যুগ এক আধিপত্য ধরে রেখেছে। তবে কি কারণে সত্তরোর্ধ এ ব্যক্তিকে অপহরণ করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কোন পক্ষই।
তার পরিবারও বিষয়টি নিশ্চি করেছে। তার স্ত্রী জানান, অপহৃত রুইচাউ মারমা সুস্থ আছেন। খুব শীঘ্রই তাকে ছেড়ে দেয়া হবে বলে তিনি জানান। তবে মুক্তিপণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা এ বিষয়টি এড়িয়ে যান।
কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মারমা জানান, আজ কালের ভেতর তাকে ছেড়ে দেয়া হতে পারে, বিভিন্ন সূত্র থেকে এমন তথ্যই পেয়েছি। তবে কি কারণে এই বৃদ্ধ সেনা সদস্য কে অপহরণ করা হয়েছে সে বিষয়ে খোলাসা করতে পারেননি তিনি।
অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুইচাউ মারমা এ এলাকার সর্বজন পরিচিত একজন ব্যক্তি। তার সাথে উপজেলার বাঙ্গালী কমিউনিটির সাথে বেশ সখ্যতা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বড়ডলু এলাকার এক বাসিন্দা জানান, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে পাহাড়ের চলমান সন্ত্রাসী কর্মকান্ডের ঘোর বিরোধী ছিলেন তিনি। এসব কারণে তাকে অপহরণ করা হয়ে থাকতে পরে বলে ধারনা করা হচ্ছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এ গ্রুপটি বিরুদ্ধে এর আগেও অপহরণ, চাঁদাবাজি এবং পাহাড়ের পরিবেশকে অস্থিতিশীল করতে সাধারণ পাহাড়ীদেকে মানব ঢাল হিসেবে ব্যবহার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)