শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশের উপর হামলা আসামী ছিনতাই গ্রেফতার-১
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশের উপর হামলা আসামী ছিনতাই গ্রেফতার-১
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে পুলিশের উপর হামলা আসামী ছিনতাই গ্রেফতার-১

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক কারবারিকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা করে মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এএসআই আব্দুল লতিফ, এএসআই শামছুজ্জোহা, রিপন চন্দ্র সরকার, শাহিন আলম ও আমিরুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছে।

এঘটনায় এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

পুলিশের এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল মাদক বেচা কেনার খবর পেয়ে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তোতার মোড় এলাকায় অভিযান চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেন ও অজ্ঞাত নামা আরেকজনকে গাঁজাসহ আটক করে। আটককৃত দুইজনকে থানায় নিয়ে আসার সময় আসামীরা গ্রেফতার এড়াতে চিৎকার শুরু করে। আটককৃতদের চিৎকারে সেখানে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল জড়ো হয়ে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের উপর হামলার খবর পেয়ে থানা থেকে আরেকটি টিম ঘটনাস্থলে পৌছে আশপাশের এলাকায় অভিযান চালায়। পরে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জুবায়ের আহাম্মেদ সিয়াম (২৪) কে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটক সিয়াম উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামের বদরুল হক বাবলুর ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, এ ব্যাপারে ৩৪ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)