শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে শেখ হাসিনার নামে এজাহার দায়ের
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে শেখ হাসিনার নামে এজাহার দায়ের
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে শেখ হাসিনার নামে এজাহার দায়ের

--- ঝালকাঠি প্রতিনিধি :: পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নাম উল্লেখ করে ঝালকাঠিতে দু’টি এজাহার দায়ের করা হয়েছে।
শনিবার ১৪ ডিসেম্বর বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী বাদী হয়ে ঝালকাঠি সদর ও নলছিটি থানায় এজাহার দু’টি দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিবা আমিনা আল গাজী বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের প্রচারণায় গাড়িবহর বের করেন। তখন তার ওপর হামলার ঘটনায় এজাহার দু’টি করা হয়।
জিবা আমিনা আল গাজীর আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল খান বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলের কোনো প্রার্থীকে রাস্তায় নামতে দেয়নি। মামলা-হামলা করে তাদের এলাকা ছাড়া করেছে। তখনকার বিএনপির এমপি প্রার্থী জিবা আমিনা আল গাজীর ওপর শেখ হাসিনা ও আমির হোসেন আমুর নির্দেশে ঝালকাঠি ও নলছিটিতে হামলা করা হয়। এ ঘটনায় দু’টি থানায় দু’টি এজাহার করা হয়েছে। রাতের মধ্যেই মামলা রেকর্ড হয়ে যাবে।
মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী বলেন, ‘২০১৮ সালে আমি ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা শেখ হাসিনা ও আমুর নির্দেশে আমার ওপর হামলা করে। গাড়িও ভাঙচুর করে। এতে আমিসহ অর্ধশত নেতা-কর্মী আহত হই। এত দিন ফ্যাসিস্ট সরকারের জুলুম ও নির্যাতনের কারণে কেউ মামলা করতে পারেনি। এখন সময় এসেছে, তাই ঝালকাঠি ও নলছিটি থানায় দু’টি মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছি। থানার ওসি জানিয়েছেন যে তারা এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করবেন।’
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘জিবা আমিনা আল গাজী থানায় এসে এজাহার দিয়ে গেছেন। আমরা পর্যালোচনা করে মামলা রেকর্ড করব।’
ঝালকাঠি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এজাহার দিয়েছেন জিবা আমিনা আল গাজী। মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২

আর্কাইভ