শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সোনালী স্বপ্নের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সোনালী স্বপ্নের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সোনালী স্বপ্নের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা সোনালী স্বপ্ন’র উদ্যোগে সোনালী স্বপ্ন পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে ১৬নং সাহেরখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ডোমখালী বেড়িবাঁধ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় মিরসরাই উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ১৮৫ জন শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়৷

বিতরণ কার্যক্রমের আগে ডোমখালী বেড়িবাঁধ সড়কে শিক্ষার্থীদের নিয়ে ‘শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো’ শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই, শিক্ষার জন্য ঘর চাই’ স্লোগানে উপকূলীয় এলাকায় শিক্ষা বিস্তার, প্রসার জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি শিক্ষা র্যালী বের করা হয়৷

র্যালী শেষে সোনালী স্বপ্ন পাঠশালার ১০৫ জন শিক্ষার্থী এবং পাশ্ববর্তী মঘাদিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম নুর নুহিন ও সমাজকল্যাণ সম্পাদক ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি জিএন ইকবালের সভাপতিত্বে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার ওসমান গনি, সাহেরখালী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, সদস্য সচিব কাজী সেলিম, ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামির সভাপতি রবিউল হোসেন রাসেল, আবুল বশর স্মৃতি সংসদের সভাপতি ব্যাংক ব্যবস্থাপক শরফুদ্দিন, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ওমর ফারুক, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, প্রজন্ম ক্রীড়া সংঘের সভাপতি আবুল হাসান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠক সাইফুল ইসলাম নাঈমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা ৷

খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদানের যে কষ্ট সেটি লাঘবে স্থানীয়রা দাবি জানান একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার৷ এসময় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী একটি জমি বরাদ্দের ঘোষণা দেন৷ উপজেলা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম চৌধুরী একটি স্কুল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসেন টিপু বলেন, ২০১০ সালে যাত্রা শুরু হয় সোনালী স্বপ্ন’র এবং ২০১৩ সালে উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৪ জন ছাত্র ছাত্রী নিয়ে শুরু হয় সোনালী স্বপ্ন পাঠশালা। বর্তমানে এখানে ১০৫ ছাত্র ছাত্রী পড়ালেখা করে। খোলা আকাশের নিচে শিশুদের পড়ানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। উপকূলীয় এলাকা হওয়ায় এখানটায় একটি প্রাথমিক বিদ্যালয় এবং সাইক্লোন শেল্টার স্থাপনের বেশ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন আমাদের একটি জমি বরাদ্দের ঘোষণা দিয়েছে যেটি নিঃসন্দেহে সুসংবাদ।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা

আর্কাইভ