শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

--- উত্তম কুমার পাল হিমেল ,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর নিয়মিত অপারেশনের আওতায় টহল পরিচালনার সময় ১৭ এফ এন আই ইউ এর গোয়েন্দা তথ্যের আলোকে গোপন সংবাদের ভিত্তিতে টীম লিডারের নের্তৃত্ব ৬৪ ইবি বানিয়াচং আর্মি ক্যাম্প ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসার অভিযোগে শফিকুর রহমান এর বাড়িতে (ক্যাপ্টেন আশিক ৬৪ ইবি) এর নেতৃত্বে শফিকুর রহমান ও রমাকান্ত গোপকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর অভিযান টিম । জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে শুক্রবার (১০ জানুয়ারি) ভোররাতে এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং আর্মি ক্যাম্প অফিসার।
অভিযানকালে ২টি সিগনেচার বড় ৭৫০ এমএল, ৫× সিগনেচার ছোট ৫০০ এমএল, ২× রয়েল ৫০০এমএল ২টি, ২× ওল্ড মন্ড ১০০০এমএল ২টি,৫× ৫০০এমএল ব্লাঞ্চার, নবীগঞ্জ -বাউসা সড়কের মার্কেন্টাইল ব্যাংকের বিপরীতে গোডাউন থেকে সফিকুর রহমানের তথ্যের ভিত্তিতে বাংলা মদ ১৩৫০(৫× ব্যারেল) লিটার, ৭× স্মার্ট ফোন, ৫× পাসপোর্ট, নগদ টাকা: ২৬৩০,জালটাকাঃ ১ হাজার টাকার নোট ২ টা, মদ বিক্রি করার প্লাস্টিকের খালী বোতল ৭০০ টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান (২৯) নবীগঞ্জ পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডের মোসবীর রহমানের পুত্র ও রমাকান্ত গোপ (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার খলিরপুর গ্রামের মৃত রবীন্দ্র কুমার গোপের পুত্র।
অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী সে শফিকুর রহমান ও রমাকান্ত গোপকে উদ্ধারকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের আরও অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে অবগত করা হয়েছে।





আর্কাইভ