শিরোনাম:
●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর এবং মুন্সিরঘাটা এলাকায় এই ঘটনাগুলো ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ গোলাম আকবর খোন্দকারের অনুসারী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে৷ জানাযায়, গোলাম আকবর খোন্দকার সমর্থিত রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির নবগঠিত কমিটির কর্মকর্তাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা ছিল। সভা শেষে পরিষদ অফিস থেকে মাঠে নামলে সেখানে অবস্থানরত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সাথে কথা-কাটাকাটি ও হাতাতির হলে। পরবর্তীতে সেখান থেকে সদরের মুন্সিরঘাটার (চট্টগ্রাম- রাঙামাটি) মহাসড়কে বিএনপির দুই গ্রুপ’ই আলাদা মিছিল নিয়ে বাহির হলে সেখানে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আকবর খোন্দকার সমর্থিত আনোয়ার হোসেন বলেন, পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী আমরা উপজেলা এবং পৌরসভা বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দ রাউজানের যোগদান করা নবাগত ইউএনওর সাথে মতবিনিময় করি। ফেরার পথে কিছু দুষ্কৃতিকারী আমাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে আমাদের উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরীসহ অনন্ত ১০-১২ জন নেতাকর্মী আহত হন।
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি গিয়াস উদ্দিন কাদের সমর্থিত সাবের সুলতান কাজল বলেন, দীর্ঘদিন আমরাই আন্দোলন সংগ্রাম করে হামলা মামলার শিকার হয়েছি। আমরা ঘরবাড়ি ছাড়া হয়েছি। গত ১৭ বছর আমরা রাউজানের মাঠিতে আসতে পারেনি। দীর্ঘ ১৭বছর আওয়ামী লীগের সাথে সহবস্থান করা একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনঃর্বাসন করার উদ্দেশ্যে আওয়ামী-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে উপজেলায় আসে৷ এসময় আমাদের কিছু নেতাকর্মী সৌহার্দ্যপূর্ণ ভাবে উপজেলা প্রাঙ্গনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানালে তারা গালাগালি ও হামলা করে। তারা আওয়ামিলীগ কর্মীদের নিয়ে পকেট কমিটি করে সেই কমিটি উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেন। এর প্রতিবাদ জানালে তারা হামলা করে আমাদের শহীদ, নবী, রিয়াজ, রাব্বি সহ ৫-৬ জনকে আহত করেন বলে তিনি জানান।
এবিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘ইউএনওর সাথে আমাদের নবগঠিত কমিটি মত বিনিময় করার কথা ছিল৷ ফেরার পথে কি হয়েছে আমি এখনো অবগত না।’ তবে এই ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কল রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিসান বীন মাজেদ বলেন, ৪০-৫০ জনের বিএনপির একটি গ্রুপ আমাদের সাথে সাক্ষাৎ করেন। উপজেলায় প্রাঙ্গনে আজকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং স্কাউটসের সহ দুটি পৃথক প্রোগ্রাম চলছে। উপজেলা প্রাঙ্গনে কোন সমস্যা আমাদের দৃষ্টিগোচর হয়নি বলে তিনি জানান।
এদিকে রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, বিএনপির দুই পক্ষের হাতাহাতির ঘটনার খবর শুনেছি৷ তবে কোন পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)