শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুরে জামাতের মিছিল
প্রথম পাতা » দিনাজপুর » রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুরে জামাতের মিছিল
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুরে জামাতের মিছিল

--- রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতেপার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে আজ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় পার্বতীপুর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঢাকা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় পরে কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে মিছিল শেষ হয়। এসময় মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আনোয়র হোসেন ( দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী ),বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি গোলাম মুক্তাদী মুন্না, পৌর আমীর আশরাফুল আলম খন্দোকার, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বায়তুল মাল,সেক্রেটারি তৌহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান, শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলী, উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা যুব বিভাগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী জামায়াত নেতা মোঃ আনোয়র হোসেন তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দু-মুঠো খাবার জোগাড় করতেই তারা হিমশিম হয়ে পড়ছেন। এরমধ্যেই রমাদানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্র্বতীকালীন সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোশরেরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পণ্যের মুল্য বৃদ্ধি করতে ব্যস্ত রয়েছে।’
অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারেন সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।
স্বাগত মিছিল শেষে আরও বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, বেপর্দা, বেহায়াপনা, মিডিয়া, ফেসবুক, ইউটিউবে অশ্লীল ছবি প্রদর্শনে বন্ধ, পবিত্র সিয়াম সাধনার, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।





আর্কাইভ