শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ঢাকা » জরুরী অবস্থাতেও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার স্থগিত করা যাবেনা
প্রথম পাতা » ঢাকা » জরুরী অবস্থাতেও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার স্থগিত করা যাবেনা
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জরুরী অবস্থাতেও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার স্থগিত করা যাবেনা

--- আজ ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পার্টির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল।
মতবিনিময় সভায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনার সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংবিধান সংস্কারে এটা নিশ্চিত করা দরকার যে, রাষ্ট্র কোন নাগরিকের মতাদর্শিক, রাজনৈতিক, ধর্মীয়,লিংগীয় পরিচয় ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য নাগরিকদের মধ্যে কোন বৈষম্য করবেনা।একইসাথে এই সংবিধান নাগরিকদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক গণতান্ত্রিক ও মানবিক অধিকারের এমন সুরক্ষা নিশ্চিত করবে যা সাংবিধানিক বা প্রশাসনিক কোন আইন,বিধি বা অধ্যাদেশ দিয়ে বাতিল,সংকুচিত বা স্থগিত রাখা যাবেনা।
তিনি বলেন, বিদ্যমান সামগ্রিক বিবেচনায় সংবিধান কতখানি গণতান্ত্রিক করা যায়, সংবিধান কিভাবে একটা বহুত্ববাদী সমাজে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের পরিসর বৃদ্ধি করতে পারে, সরকারকে কিভাবে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক করা যাবে এবং সর্বোপরি রাষ্ট্রের তিন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে যৌক্তিক ও ভারসাম্যমূলক সম্পর্ক নিশ্চিত করা যাবে- সংস্কারে এই দিকগুলোই মনোযোগের কেন্দ্রে থাকা উচিৎ।
তিনি বলেন যে ব্যবস্থা একটি দল বা ব্যক্তিকে চরম কতৃত্ববাদী
দুঃশাসকে পরিনত করে সেই ব্যবস্থার মূলোৎপাটনের জন্যই সংবিধানসহ রাষ্ট্রের সকল পর্যায়ে গনতান্ত্রিক সংস্কার প্রয়োজন।
ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার পর প্রেসব্রিফিং এ সাইফুল হক বলেন, আমরা রাষ্ট্রের নাম ও সংবিধানের মূল নীতিমালা অক্ষুণ্ণ রাখার পক্ষেই মতামত দিয়েছি। একইসাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সংবিধানের মূলনীতিমালার সাথে স্বাধীনতার ঘোষণায় উল্লেখিত - সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারকেও যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচনে প্রার্থীতার বয়স ২৫ রাখার পক্ষেই মত দিয়েছে। পার্টি একজন দুই মেয়াদের বেশী প্রধানমন্ত্রী না থাকা, রাষ্ট্রপতির ক্ষমতা যৌক্তিক পর্যায়ে উন্নীত করা এবং সংসদ, রাষ্ট্রপতি ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের কার্যকারীতার মেয়াদকাল চার বছর করার পক্ষে মত দিয়েছে।
পার্টি প্রধানমন্ত্রীকে মন্ত্রী পরিষদের এক নম্বর সদস্য বিবেচনা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের যৌথ কর্তৃত্বের পক্ষে মত দিয়েছে।
প্রেসব্রিফিং এ সাইফুল হক সারাদেশে মোট ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের প্রতিনিধিত্বের প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই অবান্তর।
পার্টি রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাইরে রেখে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে মত দিয়েছে।
পার্টি নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়বদ্ধতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের পক্ষে মত দিয়েছে।
পার্টি জরুরী অবস্থাতেও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার অক্ষুন্ন রাখতে মত দিয়েছে।
পার্টি নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ও নারী বিরোধী তৎপরতা বন্ধে সাংবিধানিক সুরক্ষা দিতে প্রস্তাব দিয়েছে।
সাইফুল হক বলেন, নির্মম বৈষম্য বিলোপে কোন কমিশন হয়নি: তিনি ব’লেন প্রকট বৈষ্মক্স দূর না হলে রাজনৈতিক সংস্কারও আখেরে টেকসই হবেন।
চার ঘন্টা স্থায়ী এই সভায় কয়েকটি বিষয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্বিবেচনার কথা জানিয়েছে : কমিশনকেও তারা কয়েকটি বিষয় আরও চিন্তা করার পরামর্শ দিয়েছেন
মে মাসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কমিশনের সাথে আরও একবার মতিবিনিময় করার কথা জানিয়েছে।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)