শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাদক আশক্ত সন্তান তার পিতা মাতার উপর হামলা
প্রথম পাতা » অপরাধ » মাদক আশক্ত সন্তান তার পিতা মাতার উপর হামলা
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক আশক্ত সন্তান তার পিতা মাতার উপর হামলা

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় পিতা-মাতাকে মেরে জখম করলো জুয়ায় ও নেশাগ্রস্থ ছেলে, অবশেষে পিতার দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে ছেলে এখন জেল হাজতে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার নওদাপড়ায়। এ ঘটনায় ভেড়ামারা থানায় পিতা মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে গত ২৯ শে এপ্রিল মো. বিপ্লব হোসেন (৩৫) বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন যার নং ৩২/১১৪। এদিকে পূর্বেই বাবার লিখিত এজাহারের বরাত দিয়ে গত ২৮ এপ্রিল রাত্রে ছেলে বিপ্লবকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
নুরুল ইসলাম বলেন, বিপ্লব আমার বড় ছেলে। সে মারাত্মকভাবে প্রতারণার মাষ্টারমাইন্ড, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত। জুয়ার টাকা নিতে দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রী জুলেখা বেগমকে প্রতিনিয়ত অত্যাচার, শারীরিক নির্যাতন আর হত্যার হুমকি দিয়ে আসছে। ইতিপূর্বে ২০২৪ সালের ২রা নভেম্বর সে আমাকে মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে জখম করে। আমি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম। তার মাকে মেরে হাতের আঙ্গুল ভেঙে দিয়েছিল। গতকাল সোমবার ২৮ এপ্রিল সে আমাকে হাসুয়া দিয়ে হত্যা করতে এসেছিল। যার পেক্ষিতে থানায় জানালে তাকে রাত্রে ধরে নিয়ে যায়। গত বছর সে প্রতারণার মাধ্যমে ভেড়ামারা থানার ওসি, সার্কেল ও এক কনস্টেবলের আত্মীয়ের কাছ থেকে যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে থানার সালিশি বৈঠকে এই টাকা তাকে পরিশোধ করতে হয়েছে। তার ছেলের প্রতারণা, মাদক ও জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা তার বাড়িও পুড়িয়ে দিতে গেছে কয়েকবার। বিপ্লব হোসেন ইলেকট্রিক্যাল পণ্য ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছে একাধিকবার। অন্যদিকে তার একটি সংঘব্ধ অনলাইন ও বিভিন্ন জুয়ার চক্র আছে বলে জানান।
এদিকে বিপ্লবের ছোট ভাই ইখলাস হোসেন বলেন, আমাদের সোনার সংসারকে নষ্ট করেছে সে। লাখ লাখ টাকা জুয়া খেলে ও নেশা করে শেষ করেছে সে আমি তার সুষ্ঠ বিচার দাবী করছি। বিপ্লবের বোন বন্যা খাতুন বলেন, সংসার বিমুখ বিপ্লবের নেশাই বাবার থেকে জোর করে সম্পত্তি লিখে নেয়া আর বিপথে তা খরচ করা। জুয়ার টাকা জোগাতে সে আমার বাবা আর মাকে নির্মম নির্যাতন করতো।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী বিজ্ঞ আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)