শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল পড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠি কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার হয়েছে।

বহিস্কৃত ব্যক্তি উপজেলার করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমক (৩৭)। তাকে দল ও পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ মে) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জোরারগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব লায়ন মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল কাশেমের বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এজন্য তাকে সংগঠনের সকল পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো দায়-দায়িত্ব ভবিষ্যতে দল নেবে না এবং তার সাথে কোনো নেতাকর্মী যোগাযোগ রাখলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১১মে রবিবার বিকেলে আবুল কাশেমের বিরুদ্ধে করেরহাট ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল পাঁচটার দিকে প্রাইভেট পড়ে ঘরে ফিরে রান্নার কাজ করছিল ওই কিশোরী। এসময় আবুল কাশেম বাড়ির উঠানে এসে পানি চাইলে কিশোরী তাকে পানি দেয়। কিন্তু এরপর হঠাৎ সে কিশোরীর ঘরে ঢুকে তাকে ১০০ টাকা দিয়ে কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় জোরপূর্বক শরীরের পোশাক ছিঁড়ে ফেলে। মুখ চেপে ধরার পর কিশোরী ধস্তাধস্তি করে তার হাত থেকে ছুটে ঘর থেকে বেরিয়ে চিৎকার করলে আশপাশের ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন ছুটে আসে। এসময় আবুল কাশেম দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা-মা দুজনই দিনমজুর এবং অত্যন্ত দরিদ্র। ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যে ও আলোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবুল কাশেম বলেন, আমি ওই কিশোরীর বাবার কাছে টাকা পাই। সেই টাকা উদ্ধার করতে তার বাড়িতে গেলে মেয়েটির বাবার সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি তাদের বাড়ির উঠান থেকে চলে আসি। ঘরে ঢুকে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ সত্য নয়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ইন্দনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় নবম শ্রেণী পড়ুয়া এক ত্রিপুরা কিশোরীকে শ্লীলতাহানি করার বিষয়ে জেনে রবিবার রাতেই সেখানে পুলিশের একটি পরিদর্শন টিম পাঠিয়েছি। প্রাথমিকভাবে ওই কিশোরীকে শ্লীলতাহানির সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)