শনিবার ● ২১ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৌর ছাত্রদলের বৃক্ষরোপণ
রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৌর ছাত্রদলের বৃক্ষরোপণ
রাজু :: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দেশের অন্যান্য জেলার মতো রাঙামাটিতেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ গড়ার আহ্বানে এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে ঘোষিত এই কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী রাঙামাটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আকতার হোসেন নয়নের উদ্যোগে রাঙামাটি শহরের হাসপাতাল এলাকা ও হ্যাচারি এলাকায় বিভিন্ন প্রজাতির ঔষধি, ফুল ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় ৯নং ও ৬নং ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সকলে মিলে পরিবেশবান্ধব একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।





লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ