মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
পার্বতীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
রুকুনুজ্জামান, পার্বতীপুরে প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জুন-২০২৫ মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত সভায় মূলত মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ দমন বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে স্থানীয়ভাবে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন অনেকেই। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন মতামত প্রদান করেন। সভাটি আয়োজন করে পার্বতীপুর উপজেলা প্রশাসন ।





পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন