সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সেনা রিজিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন
রাঙামাটিতে সেনা রিজিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন
আহমদ বিলাল খান :: জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রাঙামাটি রিজিয়নের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৪৫০ জন পাহাড়ি এবং ১৩০ জন বাঙালি চিকিৎসা সহায়তা গ্রহণ করেন।
সোমবার ২৮ জুলাই নানিয়ারচর জোনের আওতাধীন কুতুকছড়ি বাজার সংলগ্ন বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন, রিজিয়ন কমান্ডার (৩০৫ পদাতিক ব্রিগেড) বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক (এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি)।
এসময় পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ শিশুদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন ৩০৫পদাতিক ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। পরে তিনি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লে. কর্নেল- মো. মশিউর রহমান, পিএসসি, ক্যাপ্টেন মো. আশিকুজ্জামান আরএমও ১৭ ইবি, মেজর আবু সালেহ মো. মেহেদী হাসান, এএমসি, ডা. মো. সোহেল চৌধুরী (শিশু বিশেষজ্ঞ) এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদুর রহমান তালুকদার ও সেনা অফিসার সহ প্রমূখ উপস্থিত ছিলেন।





সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪