শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আতাতুর্ক বিশ্ববিদ্যালয়, তুরস্ক-এর মধ্যে আজ ২৮ আগস্ট ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
এ সমঝোতা স্মারকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এবং আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. আহমেত হাসিমাফতুগ্লু।
এ সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষাসম্পর্ক প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এসব ক্ষেত্রে পারস্পরিক একাডেমিক-প্রশাসনিক উন্নয়ন ও জ্ঞান বিকাশ-বিস্তারের পথ সুগম হবে এবং উভয় প্রতিষ্ঠানে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। নিকট ভবিষ্যতে শিক্ষক-গবেষক-শিক্ষার্থীদের পারস্পরিক রির্সোস থেকে জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নে এবং শিক্ষা সফরের মাধ্যমে বিশেষ শিক্ষা-সাংস্কৃতিক মিথস্ক্রিয়ায় এক নতুন দিক উন্মোচিত হবে। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক গবেষণা, বক্তৃতা, সেমিনার ও ওয়ার্কশপ; স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি একাডেমিক প্রোগ্রাম বিনিময়সহ একাডেমিক মেটেরিয়ালস্, জার্নাল ও অন্যান্য তথ্য সম্বলিত প্রকাশনামূলক উপাদান তথা শিক্ষা, জ্ঞান ও গবেষণা বিকাশের সকল বিষয়াদি এ স্মারকের আওতাধীন থাকবে।
এ সমঝোতা স্মারক আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয়ের সম্মতিক্রমে এ মেয়াদ বৃদ্ধি করা যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)