শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বয়তুল্লাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং : দুর্ঘটনার আশঙ্কা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বয়তুল্লাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং : দুর্ঘটনার আশঙ্কা
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বয়তুল্লাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং : দুর্ঘটনার আশঙ্কা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুতে অবৈধভাবে ভ্যান পার্কিংয়ের কারণে স্থানীয় জনগণের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাবেক এমপি ইসরাফিল আলমের উদ্যোগে নির্মিত এই সেতুটি আত্রাই, রানীনগর, মান্দা, নওগাঁ, রাজশাহী ও ভবানীগঞ্জের মধ্যে যোগাযোগের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন যানবাহন যেমন ভ্যান, বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল এই সেতু দিয়ে চলাচল করে।

বর্তমানে সেতুটির উপর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭০ থেকে ১০০টি ভ্যান অবৈধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, সেতুতে অবৈধ ভ্যান পার্কিংয়ের কারণে তাদের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং জরুরি সেবা গ্রহণকারীদের জন্য এই যানজট অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

একজন দোকানদার বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যানের সারি লেগেই থাকে, কখনও কখনও যানজট এতটাই ভয়াবহ হয় যে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে থাকে। অন্য একজন রিকশাচালক অভিযোগ করেন যে ভ্যান চালকরা প্রায়ই যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সেতুর দুই প্রান্তে যাত্রী ওঠানামা বন্ধ করে দেন। স্থানীয় যুব সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে একটি নির্দিষ্ট ভ্যান ¯ট্যান্ড নির্মাণের, যেখানে সব ভ্যান সুশৃঙ্খলভাবে পার্কিং করতে পারবে।

এ বিষয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপিথর যুগ্ম-সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপিথর প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন
তরফদার বলেন, সেতুটি থেকে ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। আমরা প্রশাসনের সাথে আলোচনা করবো, যাতে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, এই বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমনটি না হয়, সে জন্য নজরদারি বাড়ানো হবে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, যদি দ্রুত এই অবৈধ পার্কিং বন্ধ না হয়, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের কঠোর পদক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন তারা।

আত্রাইয়ে দীর্ঘ ১০ মাস পর এসিল্যান্ডের যোগদান
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন নূরে আলম সিদ্দিক। তিনি গাইবান্ধা জেলার সন্তান। ৪০ তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন। এসিল্যান্ড নূরে আলম সিদ্দিককে বৃহস্পতিবার ফুল দিয়ে বরণ করে নেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিবুল হাসান।

জানা যায়,২০২৪ সনের ৩০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন বদলি হয়ে অন্যত্র যাবার পর দীর্ঘ ১০ মাস যাবৎ আত্রাই উপজেলায় শূন্য ছিলো এ পদটি। এদিকে এসিল্যান্ড পদ পুরন হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য রয়েই গেলো। পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।

যোগদান শেষে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে, কোন প্রকারের হয়রানী ও ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া কিছু খারাপ ভূমি কর্মকর্তা-কর্মচারীদের নানা অবৈধ কর্মকান্ডের কারণে ভূমি অফিস সম্পর্কে সাধারণ মানুষদের মাঝে বছরের পর বছর যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে সেই নেতিবাচক ধারণা দূর করে ভূমি অফিস সম্পর্কে পজেটিভ ধারণা সৃষ্টিতে কাজ করার জন্য উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই কর্মকর্তা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)